চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন বাহিনীর জন্য যুক্তরাজ্যের প্রশিক্ষণ যুদ্ধের সমীকরণ পাল্টে দেবে: বরিস জনসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 18, জুন 2022
in আন্তর্জাতিক
A A
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউক্রেনের একজন সৈনিক সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিস জনসন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করেছেন যা যুদ্ধের সমীকরণ পরিবর্তন করতে পারে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি জানায়, দেশটির রাজধানী কিয়েভে শুক্রবার আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে সামরিক অভিযানের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের দ্বিতীয়বার ইউক্রেন সফর এটি।

প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে এর আগে একটি যৌথ সংবাদ সম্মেলনে জনসন ইউক্রেনীয় সেনাদের জন্য যুক্তরাজ্যের প্রশিক্ষণ কর্মসূচির রূপরেখা দেন।

তিনি জানান, আমার শেষ সফরের দুই মাস পর ইউক্রেনের দৃঢ়তা, সংকল্প এবং স্থিতিস্থাপকতা আগের চেয়ে শক্তিশালী মনে হয়েছে এবং আমি জানি এ সংকল্প রাশিয়ার প্রেসিডেন্টের পুতিনের নিরর্থক উচ্চাকাঙ্ক্ষাকে আরও দীর্ঘায়িত করবে।

যুক্তরাজ্য-নেতৃত্বাধীন প্রশিক্ষণ প্রকল্পে প্রতি ১২০ দিনে ১০ হাজার ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। যা তাদের বাহিনী পুনর্গঠন করতে এবং প্রতিরোধ বাড়াতে সক্ষম হবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সৈন্যরা এ প্রশিক্ষণে ফ্রন্ট লাইনের জন্য যুদ্ধ জয়ের দক্ষতার পাশাপাশি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, সাইবার-নিরাপত্তা এবং বিস্ফোরক প্রতিরোধের কৌশল শিখবে।

জেলেনস্কি যদি প্রস্তাবটি গ্রহণ করেন তবে প্রশিক্ষণ অপারেশনের আকার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে বলে জানানো হয়।

জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তায় বলা হয়েছে, এই যুদ্ধের অনেক দিন প্রমাণ করেছে যে ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন দৃঢ়।

Tags: ইউক্রেন-রাশিয়াইউক্রেন-রাশিয়া যুদ্ধবরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রী
Previous Post

ভারতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা

Next Post

চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

Next Post
চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

শেরপুরে বন্যার পানিতে ভেঙে গেছে সড়ক, বহু মানুষ ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বন্যার পানিতে ৩ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT