চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিন রাষ্ট্রকে আজকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্লেষক বা রাজনীতিবিদ ব্যক্তির ছবি, গম্ভীর মুখাবয়ব, ব্যাকগ্রাউন্ডে ব্রিটিশ পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন  রাষ্ট্রের স্বীকৃতি রোববার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রোববার ২১ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কিয়ার স্টারমার এর আগে জুলাই মাসে জানিয়েছিলেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে, তবে সেপ্টেম্বরেই যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে। এই পদক্ষেপকে স্বাগত জানালেও এর তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মি পরিবারের সদস্যরা এবং কিছু ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, কমনওয়েলথের প্রধান রাব্বি স্যার ইফ্রাইম মিরভিস যুক্তরাজ্য সরকারকে সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এমনকি জিম্মিদের মুক্তির সঙ্গেও শর্তযুক্ত নয়।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজার পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিক অভিযানে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা জাতিসংঘ বিপর্যয়কর বলে বর্ণনা করেছে। একইসঙ্গে পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বসতি স্থাপনকেও স্বীকৃতির অন্যতম কারণ হিসেবে দেখছে যুক্তরাজ্য।

বিচার সচিব ডেভিড ল্যামি বলেছেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি হচ্ছে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সহিংসতা ও ই-ওয়ান উন্নয়নের মতো পদক্ষেপের প্রতিক্রিয়া, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বিপর্যস্ত করছে।

যুক্তরাষ্ট্র এ বিষয়ে স্পষ্টভাবে আপত্তি জানিয়েছে। লন্ডন সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তবে, ইউরোপ ও পশ্চিমা বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে গত বছর ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং পর্তুগাল, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াও শিগগিরই একই পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে।

লেবার পার্টির অনেক সংসদ সদস্য দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে আসছেন। জুলাই মাসে অর্ধেকেরও বেশি এমপি এ বিষয়ে সরকারের কাছে চিঠি দেন। তবে সমালোচকরা বলছেন, সরকার কেন হামাস নয় বরং ইসরায়েলের ওপর শর্ত আরোপ করল, তা পরিষ্কার নয়।

এদিকে জিম্মি পরিবারের সদস্যরা শনিবার এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানান, বাকি ৪৮ জন জিম্মি মুক্তি না দেওয়া পর্যন্ত যেন স্বীকৃতির ঘোষণা না আসে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হয়। এতে প্রায় এক হাজার ২শ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, তখন থেকে ইসরায়েলি হামলায় ৬৪ হাজার ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ৭৫  শতাংশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমান্ত, রাজধানী বা পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি।

যুক্তরাজ্যের আসন্ন এই ঘোষণা মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ও বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

Tags: ইসরায়েলগাজাযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
Previous Post

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

Next Post

শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ

Next Post
শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মামলায় নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা আজ

প্যালেস্টাইন পতাকা নিয়ে জনসমাবেশ, লন্ডনের পার্লামেন্টের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টারমার কেন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT