চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানী মুখার্জীর সঙ্গে যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in বিনোদন
A A
ব্রিটিশ ও ভারতীয় ব্যক্তিত্বের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

যশ রাজ ফিল্মস দিনকয়েক আগেই তাদের আগামী তিনটি সিনেমার নাম ঘোষণা করেছে। যে ছবিগুলোর শুটিং ২০২৬ সালের শুরুতে ব্রিটেনে শুরু হওয়ার কথা। যশ রাজ ফিল্মসের এই নয়া পদক্ষেপ ব্রিটেনে তিন হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান তৈরি করবে বলে খবর।

মুম্বাইয়ে যশ রাজ স্টুডিওতে এসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এ কথা ঘোষণা করেন।

বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ের যশ রাজ স্টুডিও পরিদর্শন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার। তিনি যশ রাজ পরিবারের পুত্রবধূ রানী মুখোপাধ্যায়সহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করেন। ভারত ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষে ব্রিটেনের প্রধানমন্ত্রী দুই দিনের ভারত সফরে এসেছেন।

কিয়ের স্টারমার বলেন, ‘বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে। এই অংশীদারিত্ব ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। দুই দেশের জনগণেরও সুবিধা হবে এর ফলে।’

যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘ব্রিটেন সবসময়ই আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের আইকনিক ছবি, যেমন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (ডিডিএলজে) শুটিং ওখানে হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আমাদের স্টুডিওতে এসে এই চুক্তিতে সই করায় আমরা সম্মানিত। ভারত ও ব্রিটেনের মধ্যে এই সম্পর্ক ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রানী মুখার্জী সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ ডিডিএলজে-এর ৩০ বছর উদযাপনও হবে ব্রিটেনে। সিইও অক্ষয় আরও বলেন, ‘আমরা বর্তমানে ব্রিটেনে ‘কাম ফল ইন লাভ’ ছবির ইংরেজি নাটকের সংগীত প্রযোজনা করছি। আমরা এই সৃজনশীল সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।’

এই ঘোষণার ফলে ভারত-ব্রিটেনের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিক খুলবে বলে মনে করছেন তারা। এটি দুই দেশের মধ্যে কেবল নতুন কর্মসংস্থান এবং বিনিয়োগের সুযোগ তৈরি করবে না, বরং সৃজনশীল বিনিময়ের ক্ষেত্রেও নতুন প্রেরণা যোগাবে। রিপাব্লিক ওয়ার্ল্ড

Tags: প্রধানমন্ত্রীবলিউডব্রিটেনযশ রাজ ফিল্মসরানী মুখার্জীসিনেমাস্টুডিও
Previous Post

সত্যিই কি কন্নড় ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাশমিকা?

Next Post

কন্যার নাম জানালেন আরবাজ-সুরা

Next Post
আরবাজ-সুরার কন্যার নাম জানালেন, খুশি পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যার নাম জানালেন আরবাজ-সুরা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজ-হৃদয়ের ফিফটি, আফগানদের সামনে বাংলাদেশের ২২১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT