চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 11, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রতিরক্ষা ব্যয় নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত ও প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে হিলি অভিযোগ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে দেশকে রক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়।

তিনি লেখেন, বর্তমান সময়ে বাড়তে থাকা হুমকির মধ্যে দেশকে রক্ষার জন্য যে সম্পদ প্রয়োজন, তা দিতে আপনি সক্ষম হননি এবং ট্রেজারি তা দিতে অনিচ্ছুক ছিল। ব্রিটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে মাসের পর মাস ধরে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছিল। এর ফলে গত বছর থেকেই দেশের ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে।

হিলি জানান, সোমবার (৮ জুন) পাওয়া অর্থনৈতিক সমঝোতা প্রতিরক্ষার জন্য অপর্যাপ্ত। তার মতে, ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ দশমিক ৬৮ শতাংশে উন্নীত করার প্রস্তাব নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়, যেখানে তিনি ওই সময়ের মধ্যে ৩ শতাংশ লক্ষ্য নির্ধারণকে জরুরি বলে মনে করেন।

তিনি প্রধানমন্ত্রী স্টারমারের পূর্বের বক্তব্য উদ্ধৃত করে বলেন, রাশিয়া ২০৩০ সালের মধ্যেই ন্যাটোতে আক্রমণ করতে পারে। হিলি আরও বলেন, আপনি প্রতিরক্ষার প্রয়োজন ভালোভাবেই জানেন এবং ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আপনার ভাষণে আপনি এটি শক্তভাবে তুলে ধরেছিলেন।

তার পদত্যাগ এমন সময় এলো যখন যুক্তরাজ্য একাধিক সামরিক দায়িত্ব সামলাচ্ছে যার মধ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে বহুজাতিক মিশনের নেতৃত্ব, আর্কটিকে ন্যাটোর ‘আর্কটিক সেন্ট্রি’ মিশন পরিচালনা এবং ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতার মুখোমুখি থাকা।

হিলি সতর্ক করে বলেন, পর্যাপ্ত অর্থায়ন না থাকলে সেনাবাহিনীর প্রস্তুতি কমে যাবে, মাঠপর্যায়ের সদস্যদের ঝুঁকি বাড়বে এবং দেশের নিরাপত্তাও দুর্বল হতে পারে। এটি প্রধানমন্ত্রী স্টারমারের জন্য রাজনৈতিকভাবে একটি সংকটপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে ৯৫ জনেরও বেশি লেবার এমপি তার পদত্যাগ দাবি করেছেন বা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।

এর আগে গত মাসে আরও কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ১৪ মে পদ ছাড়েন, স্টারমারের নেতৃত্ব ও সরকারের দিকনির্দেশনার অভাব নিয়ে সমালোচনা করেন। স্টারমার সরকারের জনপ্রিয়তা গত দুই বছরে ব্যাপকভাবে কমে গেছে। অন্যদিকে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা বিলম্ব হওয়ায় দেশটির প্রতিরক্ষা শিল্পও দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

Tags: পদত্যাগযুক্তরাজ্য
Previous Post

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

Next Post

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

Next Post
বাংলাদেশ সেনা সদস্যরা গার্ড অব অনার প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিরক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা

পিংক বাসের ছবি, নারীর নিরাপদ যাতায়াতের জন্য পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT