চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা ইউআইইউ শিক্ষার্থীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 21, জুন 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকায় শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, বাস ও পথচারীদের চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর শিক্ষার্থীদের দাবি আজ মেনে না নিলে আগামীকাল রোববার (২২ জুন) পুরো ঢাকায় ব্লকেড কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (২১ জুন) সকাল থেকে রাজধানীর ভাটারা নতুনবাজারে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ চালাচ্ছেন। এতে কুড়িল-বাড্ডা-গুলশানমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তি চরমে উঠেছে।

শিক্ষার্থীরা জানান, শনিবারের মধ্যে দাবি না মানলে রোববার থেকে রাজধানীজুড়ে ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচি চালানো হবে। সেইসঙ্গে পুলিশি হামলায় জড়িত কর্মকর্তাদের বিচার দাবি করেন তারা।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

(১) অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্ত প্রত্যাহার ও ক্ষতিপূরণ।

(২) বহিষ্কারের ঘটনায় জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিচার।

(৩) ইউআইইউতে চলমান অনিয়ম বন্ধে সংস্কার বাস্তবায়ন।

(৪) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বাধীন সংস্কার কমিশন গঠন।

(৫) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর বাতিল।

জানা যায়, ২৬ ও ২৭ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউআইইউর উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও ২০ মে থেকে অনলাইন ক্লাস চালু করা হয়। তবে শিক্ষার্থীদের একটি অংশ সরাসরি ক্লাস ও প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, ২ জুন ইউআইইউ কর্তৃপক্ষ ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, যার মধ্যে ২৪ জনকে স্থায়ীভাবে, ১৬ জনকে সাময়িক বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়।

Tags: ইউআইইউঘোষণা
Previous Post

ইউআইইউ শিক্ষার্থীদের মারধরের খবর ভিত্তিহীন: ডিএমপি

Next Post

সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন ব্যবসায়ীরা

Next Post
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন ব্যবসায়ীরা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কল্পনাতীত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT