চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিতে হবে: ইউজিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 অপরাহ্ন 28, আগস্ট 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় নেতাদের সম্মেলনে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র সদস্য প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন।

আজ ২৮ আগস্ট সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মোতাবেক সম্পাদিত কাজের মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি। স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানবসম্পদ ও ইন্ডাস্ট্রির উপযোগী পাঠদানের পদ্ধতি ও কারিকুলাম হালনাগাদ করতে হবে। এছাড়া নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে।

কমিশনের সচিব ডঃ ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনের গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ডঃ মোঃ ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির সহকারী পরিচালক ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের বিকল্প ফোকাল পয়েন্ট প্রবীর চন্দ্র।

প্রশিক্ষণে উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য ও ৪৬টি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

Tags: ইউজিসিস্মার্ট বাংলাদেশ
Previous Post

যে চরিত্রের প্রেমে পড়েছেন মিম

Next Post

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়

Next Post
ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়, নতুন পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মঞ্চে ফিরছেন ফুয়াদ, সঙ্গে দামীর-সঞ্জয়

বাংলাদেশের প্রতিনিধি ও জাতিসংঘের প্রতিনিধি সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT