চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দর নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 12, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দর নারীকে তার সঙ্গে বিয়ের জন্য দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা।

তিনি উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

কাইনেরুগাবা দাবি করেন, সোমালিয়ায় দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার অবদান যথাযথভাবে স্বীকৃতি পায়নি। তিনি অভিযোগ করেন, তুর্কি সোমালিয়ার রাজধানী মোগাদিশু বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হলেও নিরাপত্তার বড় দায়িত্ব বহন করছে উগান্ডা।

তিনি বলেন, এই অবদানের জন্য তুরস্কের উচিত উগান্ডাকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা লভ্যাংশ হিসেবে দেওয়া।

দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে উগান্ডায় তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে  তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন।

সবচেয়ে বিতর্কিত মন্তব্য হিসেবে তিনি তুরস্ককে দেশটির সবচেয়ে সুন্দর নারীকে তার সঙ্গে বিয়ের জন্য দেওয়ার দাবি জানান, যা সামাজিক ও কূটনৈতিক অঙ্গণে সমালোচনার জন্ম দিয়েছে।

উগান্ডা প্রায় দুই দশক ধরে সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে সেনা মোতায়েন করে আসছে। সেখানে তারা জঙ্গিগোষ্ঠী আল-শাবাব-এর বিরুদ্ধে লড়াই করছে।

একই পোস্টে কাইনেরুগাবা আরও বলেন, প্রয়োজনে তিনি ইসরায়েলে ১ লাখ উগান্ডার সেনা পাঠাতে প্রস্তুত ‘পবিত্র ভূমি রক্ষার’ জন্য।

এটি তার প্রথম বিতর্কিত মন্তব্য নয়। এর আগে ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দিয়ে ১০০টি গরু দেওয়ার কথা বলেও আলোচনায় এসেছিলেন।

Tags: সোমালিয়া
Previous Post

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

Next Post

সচিবের নির্দেশনার পরও বহাল তবিয়তে, ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী

Next Post

সচিবের নির্দেশনার পরও বহাল তবিয়তে, ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী

ছবি: সংগৃহীত

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী: ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT