চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় বাড়ছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 17, জুন 2023
in আন্তর্জাতিক
A A
উগান্ডার স্কুলে জঙ্গি হামলার ছবি, ধ্বংসপ্রাপ্ত ভবন ও নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডার এমপন্ডওয়ে অঞ্চলের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত বিদ্রোহীদের হামলায় স্কুলটি থেকে এখন পর্যন্ত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের বেশিরভাগই শিক্ষার্থী। এছাড়াও আহত আটজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিবিসি জানিয়েছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ১১টায় পশ্চিম উগান্ডার কাসেস জেলার লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। কঙ্গো ভিত্তিক জঙ্গি সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দ্বারা হামলাটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

মৃতদের মধ্যে স্কুলের ছাত্রাবাসে থাকা বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। এডিএফ বিদ্রোহীরা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং ঘটনার সময় একটি খাবারের দোকানও লুট করে তারা।

উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম গণমাধ্যমকে বলেছেন, কিছু মানুষকে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। স্কুলের বেশ কয়েকজন মেয়ে শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে গেছে তারা।

হামলার ঘটনায় নিহতদের বয়স এখনও জানা যায়নি। কিছু লাশ পুড়ে গেছে বলে জানা গেছে এবং তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে।

হামলাকারীরা ছাত্রদের বিছানার গদিতে অগ্নিসংযোগ এবং স্কুল এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। অনেক শিক্ষার্থী এখনও নিখোঁজ আছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: উগান্ডাজঙ্গিজঙ্গি হামলা
Previous Post

নায়িকা আমিশা প্যাটেলের আত্মসমর্পণ, যে রায় দিলেন আদালত

Next Post

‘প্রিয়তমা’য় অ্যাকশন অবতারে ঝড় তুললেন শাকিব!

Next Post
শাকিব খান অ্যাকশন দৃশ্যে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রিয়তমা'য় অ্যাকশন অবতারে ঝড় তুললেন শাকিব!

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT