চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিএআর প্রযুক্তি নিয়ে উয়েফার বড় পদক্ষেপ, কী নির্দেশনা এলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 11, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ভিএআর প্রযুক্তি নিয়ে উয়েফার বড় পদক্ষেপ, ফুটবল ম্যাচে ভিডিও রিভিউ দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও বিভ্রান্তি কমাতে বড় উদ্যোগ নিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ভিএআর কখন এবং কোন পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন, তা স্পষ্ট করতে ‘ক্লিয়ার লাইন’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, প্ল্যাটফর্মটি ইতোমধ্যে সক্রিয় হয়েছে। ভিএআর প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন ধরনের ঘটনা, ম্যাচ পরিস্থিতি, কাজের পদ্ধতি এবং কোন ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করবে-এসব বিষয় সংক্ষেপে ও সহজভাবে তুলে ধরা হয়েছে ‘ক্লিয়ার লাইন’-এ।

উয়েফার রেফারি কমিটির প্রধান রবার্তো রসেত্তি বলেছেন, ‘সবাই যে প্রশ্নটি করছেন তা হল, কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ করা উচিত? এটিই মূল বিষয়। কেউই সঠিকভাবে জানে না কখন তাদের এটি করা উচিত।’

রসেত্তি জানান, প্রায় আট বছরের অভিজ্ঞতা, বিভিন্ন ভিএআর ঘটনা এবং ১০০টির বেশি স্পষ্ট ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে ‘ক্লিয়ার লাইন’ তৈরি করা হয়েছে। তার মতে, এটি এমন একটি নির্দেশিকা, যেখানে ভিএআর কখন ও কীভাবে হস্তক্ষেপ করবে, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে।

শুধু রেফারিদের জন্য নয়, পুরো ফুটবল সম্প্রদায়ের কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলেও জানান রসেত্তি। খেলোয়াড়, কোচ, সমর্থক ও সাংবাদিক-সবাই যাতে ভিএআর ব্যবহারের বিষয়ে একটি পরিষ্কার ধারণা পান, সে লক্ষ্যেই এটি প্রস্তুত করা হয়েছে।

উয়েফার আরেক কর্মকর্তা ভেলাস্কো কার্বালোও প্ল্যাটফর্মটির ব্যাপক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘এটি কেবল রেফারিদের জন্য তৈরি কোনো ওয়েব পেজ কিংবা রেফারি সংস্থার জন্য ডিজাইন করা কোনো প্ল্যাটফর্মও নয়।’

কার্বালোর মতে, সাধারণ মানুষের কাছেও ভিএআর ব্যবহারের মৌলিক নীতিগুলো সহজভাবে তুলে ধরাই ‘ক্লিয়ার লাইন’-এর অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে যেকোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শেষ হওয়ার পর প্ল্যাটফর্মের লাইব্রেরিতে থাকা ভিডিও ক্লিপগুলোর সঙ্গে ম্যাচের ঘটনাগুলো তুলনা করে দেখার জন্য এটিকে একটি রেফারেন্স হিসেবেও ব্যবহার করতে চায় উয়েফা।

২০২৬-২৭ মৌসুম থেকে ‘ক্লিয়ার লাইন’-এর নির্দেশিকা অনুসরণ করবে উয়েফা। এর মূল লক্ষ্য ভিএআর-এর অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমানো। ছোটখাটো বা সূক্ষ্ম ভুলের পরিবর্তে শুধু বড় ও স্পষ্ট ভুলের ক্ষেত্রেই ভিএআরকে বেশি গুরুত্ব দিতে চায় উয়েফা। এর মাধ্যমে প্রযুক্তিটিকে আরও কম হস্তক্ষেপকারী এবং একই সঙ্গে আরও নির্ভুল করার পরিকল্পনা সংস্থাটির।

Tags: উয়েফাভিএআরলিড স্পোর্টস
Previous Post

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

Next Post

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Next Post
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT