চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টারে পর্তুগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 পূর্বাহ্ন 16, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল ফুটবল দলের খেলোয়াড়রা জোড়া গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডের সঙ্গে পর্তুগালের প্রথমার্ধটা ছিল ম্যাড়ম্যাড়ে। বল দখল কিংবা আক্রমণ, দুদিক থেকেই আত্মবিশ্বাসী ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর দল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় রোনালদো-বাহিনী। পোল্যান্ডের জালে গোল উৎসবে শেষপর্যন্ত বড় জয়ে উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে রবের্তো মার্টিনেজ শিষ্যরা।

পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপপর্বের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে মার্টিনেজের দল। রোনালদোর প্রথম গোলটি এসেছে স্পটকিক থেকে, দ্বিতীয়টি অনেকদিন মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে। অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেজ ও পেদ্রো নেতো।

এবারের নেশনস লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন রোনালদো। বর্ণিল ফুটবল ক্যারিয়ার তার মোট গোলসংখ্যা এখন রেকর্ড ৯১০টি।

গোলের জন্য এদিন ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। যার সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।

জয়ে গ্রুপচ্যাম্পিয়নও হয়েছে পর্তুগাল। ৫ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।

রাতের আরেক ম্যাচে ডেনমার্ককে হারিয়ে গ্রুপসেরা হয়েছে গতবারের চ্যাম্পিয়ন স্পেন। তারা যদিও আগেই শেষ আট নিশ্চিত করেছিল।কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-১এ জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ড্রয়ে আসর শুরুর পর টানা চতুর্থ জয় পেল স্পেন। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ডেনমার্ক।

৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তিনে আছে সার্বিয়া। একই সময়ে এদিন তারা সুইজারল্যান্ডের সঙ্গে ১-১এ ড্র করেছে। ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সুইসদের।

Tags: উয়েফা নেশন্স লিগডেনমার্কপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসুইজারল্যান্ডস্পেন
Previous Post

গণঅভ্যুত্থানের তরুণদের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে: আসিফ মাহমুদ

Next Post

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

Next Post
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন, তিনি বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন আজ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের লোগো, শ্রমিক সংগঠনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জেন-জি’র চাহিদা পূরণে ইন্টারনেটের মূল্য কমাবে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT