চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-এমবাপেদের হারিয়ে শেষ আটে বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 পূর্বাহ্ন 09, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও এমবাপে ব্যর্থ, বায়ার্নের কাছে হেরে শেষ আটে পৌঁছায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও ফরাসি জায়ান্টদের পরাস্ত করেছে বুন্দেসলিগা জায়ান্টরা। জয়ে কোয়ার্টার ফাইনালে গেছে জার্মান ক্লাবটি। পিএসজি জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আপাতত অধরাই থাকলো মেসি-এমবাপেদের।

বুধবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের জার্সিতে গোল করেছেন এরিক ম্যাক্সিম চুপো মোটিং ও সার্জি গ্যানাব্রে। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে শেষ আটে গেছে নাগেলসম্যানের দল।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকে সমানতালেই লড়েছে দুদল। কয়েকবার গোলের সুযোগ পেলেও বঞ্চিত হতে হয়েছে ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যদের। ব্রাজিলিয়ান তারকা নেইমারের না থাকাটা বেশ ভুগিয়েছে ফরাসি ক্লাবটিকে। আক্রমণে পিছিয়ে ছিল না বায়ার্ন মিউনিখও। কিন্তু পিএসজির রক্ষণ পরাস্ত করতে না পারায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সফরকারী দলকে চেপে ধরে জার্মান জায়ান্টরা। ৫২ মিনিটে জালের দেখা মেলে। অফসাইড বিড়ম্বনায় সেবার গোলবঞ্চিত হয় স্বাগতিক দলটি। ৬১ মিনিটে রক্ষণের ভুলে গোল হজম করে ফরাসি চ্যাম্পিয়নরা। এরিক ম্যাক্সিম চুপো মোটিংয়ের গোলে এগিয়ে যায় বায়ার্ন।

পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে লড়তে থাকে পিএসজি। আক্রমণেও যায় বেশ কয়েকবার। কিন্তু জার্মান ক্লাবটির রক্ষণ পরাস্তে বরাবরই ব্যর্থ হতে হয়। ৮৯ মিনিটে দ্বিতীয় গোল পায় বায়ার্ন মিউনিখ। জোয়াও ক্যানসেলোর বাড়ানো বলকে জালে পাঠান সার্জি গ্যানাব্রে। ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

প্রথম লেগে পার্ক ডে প্রিন্সেসে মেসি-এমবাপেদের ১-০ গোলে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ধারাবিহকতা বজায় রাখায় ৩-০ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে তারা।

Tags: উয়েফাএমবাপেগালতিয়েরচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবায়ার্ন মিউনিখমেসিলিড স্পোর্টস
Previous Post

রোনালদোদের ম্যাচের রেফারি মেসিদের কোয়ার্টারের সেই লাহোস

Next Post

টটেনহ্যামকে বিদায় করে শেষ আটে এসি মিলান

Next Post
এসি মিলান ফুটবল দল মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামকে বিদায় করে শেষ আটে এসি মিলান

জায়েদ খান ও নিপুন একই মঞ্চে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একই মঞ্চে জায়েদ খান ও নিপুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT