চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাতিল হল আর্জেন্টিনা-স্পেনের ‘দ্য ফিনালিস্সিমা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 15, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল ফিনালিস্সিমার ম্যাচ। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে সবধরনের টুর্নামেন্ট সাময়িক স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের আগে তাই নতুন ভেন্যু নির্বাচনসহ নানা জটিলতায় বাতিল হল এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ। রোববার নিশ্চিত করেছে উয়েফা।

সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের ফিনালিস্সিমা বাতিল করা হয়েছে। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা ২০২৪ জয়ী আর্জেন্টিনার ম্যাচ আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। কিন্তু অঞ্চলটির রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন তারিখ নির্ধারণে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ম্যাচ আয়োজনের জন্য কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছিল উয়েফা। প্রথমে ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে সমান সংখ্যক সমর্থক বণ্টনের মাধ্যমে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হয়। পরে দুই লেগে আয়োজনের ধারণাও দেয়া হয়েছিল। যার একটি ম্যাচ মাদ্রিদে, আরেকটি বুয়েন্স আয়ার্সে হতো। আবার নিরপেক্ষ ভেন্যুতেও ম্যাচটি আয়োজনের চেষ্টা করা হয়। কিন্তু কোন প্রস্তাবই আর্জেন্টিনা গ্রহণ করেনি, জানিয়েছে উয়েফা।

পরে আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দেয়। কিন্তু স্পেনের ফাঁকা সূচি না থাকায় সেটিও সম্ভব হয়নি। শেষপর্যন্ত আর্জেন্টিনা শুধু ৩১ মার্চ খেলার কথা জানায়, যা কার্যকর ছিল না। এরপরই বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা। সর্বশেষ ২০২২ আসরে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০তে হারিয়ে শিরোপা ফিনালিস্সিমা জিতেছিল আর্জেন্টিনা।

ফিনালিস্সিমা মূলত ইউরোপীয় ও লাতিন আমেরিকান ফুটবলের দুই শীর্ষ সংস্থা উয়েফা ও কনমেবলের যৌথ উদ্যোগে চালু হওয়া একটি প্রতিযোগিতা। এখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল মুখোমুখি হয়।

Tags: আর্জেন্টিনাইয়ামালউয়েফাকাতারফিনালিস্সিমামেসিলিড স্পোর্টসস্পেন
Previous Post

‘৯/১১ এর মত একটি ঘটনা’ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে: লারিজানি

Next Post

প্রতিবেদনে সুফল, বদলেছে ঢাকার সড়ক: ডিএমপি কমিশনার

Next Post

প্রতিবেদনে সুফল, বদলেছে ঢাকার সড়ক: ডিএমপি কমিশনার

ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT