চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে বায়ার্নের কাছে হারলেন মেসি-নেইমাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:07 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ও মেসি ফুটবল মাঠে একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির জার্সিতে শুরু থেকেই ছিলেন মেসি ও নেইমার। পরে যোগ দিয়েছিলেন কাইলিয়ান এমবাপেও। তিন তারকার উপস্থিতিও এড়াতে পারেনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফরাসি জায়ান্টদের পরাজয়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। জার্মান জায়ান্টদের একমাত্র গোলটি ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যানের।

শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ৯ মার্চ দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে জিততেই হবে ফরাসি জায়ান্টদের।

মঙ্গলবার রাতে পার্ক ডে প্রিন্সেসে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বায়ার্ন। অতিথিদের একের পর এক আক্রমণের মুখে পিএসজিকে খেলতে হয় কিছুটা রক্ষণাত্মক হয়ে। ছন্দ ছাড়া পিএসজি দলে ব্যতিক্রম ছিলেন কেবল মেসি। বুন্দেসলিগা জায়ান্টদের ভিত নাড়াতে সুযোগ তৈরি করেছিলেন একাধিকবার। যদিও সফলতা আসেনি।

বল দখলেও দাপট ছিল বায়ার্নের। মেসি-নেইমাররা চেষ্টা করেছেন মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার। জাল বরাবর শটের সুযোগ হয়নি। বেশ কয়েকবার পিএসজির গোলবারে জার্মান জায়ান্টরা আক্রমণ হানলেও গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। ৫৩ মিনিটে আলফানসো ডেভিসের ক্রসে ভলিতে পিএসজি রক্ষণকে পরাস্ত করেন কিংসলে কোম্যান। ৫৭ মিনিটে সমতায় ফিরতে চোট নিয়ে আলোচনায় থাকা এমবাপেকেও মাঠে নামান কোচ ক্রিস্তোফ গালতিয়ের। তবে মাঠে নিষ্প্রভই ছিল মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীর জুটি।

এদিন ভাগ্যও ফরাসি জায়ান্টদের পাশে ছিল না। গোলরক্ষককে একা পেয়েও টানা দুই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপে ও নেইমার। বায়ার্নের জালে এমবাপে বল পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোল।

যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্ন ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। দশ জনের বায়ার্নের বিপক্ষে সমতায় ফিরতে শেষ পর্যন্ত চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ফরাসিরা।

Tags: উয়েফাএমবাপেগালতিয়েরচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিবায়ার্ন মিউনিখমেসিলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

Next Post

টটেনহ্যামকে হারিয়ে শেষ আটের স্বপ্নে এগোল এসি মিলান

Next Post
এসি মিলান ফুটবল দল জেতার উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যামকে হারিয়ে শেষ আটের স্বপ্নে এগোল এসি মিলান

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT