চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির মাঠে বার্সার হার, হেরেছে ম্যানসিটিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 পূর্বাহ্ন 26, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Chelsea and Bayern players celebrating after a match, smiling and embracing. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে মঙ্গলবার রাতে চেলসির মাঠে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। ক্লাব বিশ্বচ্যাম্পিয়নদের কাছে হেরেছে ১০ জনের বার্সা। একই রাতে ঘরের মাঠে বেয়ার লেভারকুসেনের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। ভিয়ারিয়ালের বিপক্ষে বড় জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। 

চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে ৩-০ গোলে হেরেছে কাতালানরা। ব্লুজদের হয়ে গোল করেছেন ১৮ বর্ষী ব্রাজিলিয়ান এস্তেভাও এবং লিয়াম ডেলাপ। পুরো ম্যাচে ৫ বার জালের দেখা পায় চেলসি, অফসাইডে দুটি গোল বাতিল করে দেন রেফারি। ম্যাচের ২৭ মিনিটে হুলেস কৌন্ডের ভুলে নিজের জালে বল জড়ায় বার্সা। ৪৪ মিনিটে রোনাল্ড আরাউজো দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাতে লাল হয়ে মাঠ ছাড়েন, ১০ জনে পরিণত হয় হ্যান্সি ফ্লিকের দল। ৫৫ মিনিটে রিস জেমসের পাসে ব্যবধান দিগুণ করেন এস্তেভাও। ৭৩ মিনিটে চেলসির তৃতীয় গোলটি করেন ডেলাপ।

অন্য ম্যাচে, ঘরের মাঠে লেভারকুসেনের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৩ মিনিটে আলেজান্দ্রো গ্রিমালদোর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। প্রথমার্ধের ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন পেট্রিক শেক। হার নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। জোড়া গোল করেছেন সারহৌ গুইরাসি। লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল। প্রথমার্ধ শেষে যোগ করা সময়ে গোল করেন গুইরাসি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে লাল কার্ড দেখেন হুয়ান ফয়েথ। ৫৪ মিনিটে আবারও গোল করেন গুইরাসি। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান কারিম আদেয়েমি। ৯০ মিনিটের শেষে যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন ড্যানিয়েল স্বেনসন।

একই রাতে হাড্ডাহাড্ডি ম্যাচে বোডো/গ্লিমটকে ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাস। ২৭ মিনিটে ওলে ডিড্রিক ব্লুমবার্গের গোলে এগিয়ে যায় বোডো। পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জুভেন্টাস। ৪৮ মিনিটে সমতায় ফেরে ইতালির ক্লাবটি, গোল করেন লোইস ওপেন্ডা। ৫৯ মিনিটে ওয়েস্টন ম্যাককেনির গোলে লিড পায় জুভেন্টাস। ৮৭ মিনিটে পেনাল্টি পায় বোডো। সেখান থেকে সোন্দ্রে ফেটের গোলে আবারও সমতায় আসে ম্যাচ। শেষ মুহূর্তে যোগ করা সময় জনাথন ডেভিডের গোলে জয় পায় জুভেন্টাস।

এদিকে দরুণভাবে প্রত্যাবর্তন করেছে মার্শেই। জোড়া গোল করেছেন পিয়েরে-এমেরিক ওবামেয়াং। পিছিয়ে থেকে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে। ম্যাচের ছয় মিনিটে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন হ্যারভি ব্রেনেস। পরবর্তীতে ওবামেয়াংয়ের গোলে ম্যাচের ৪৬ মিনিটে সমতায় ফিরে এবং ৫০ মিনিটে জয়সূচক গোল করে শেষ করে মার্শেই।

মঙ্গলবার রাতের বাকি ম্যাচে, বেনফিকার বিপক্ষে ২-০ গোলে হেরেছে আয়াক্স। তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারিয়েছে সেন্ট জিলোয়া। গোলশূন্য ড্র ছিল স্লাভিয়া প্রাগ-অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে। আর নাপোলির কাছে ২-০ গোলে হেরেছে কারাবাগ।

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসডর্টমুন্ডবার্সেলোনাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

কড়াইল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা

Next Post

অঙ্গদানে মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী ২০০ সৌদি নাগরিক পাচ্ছেন স্বীকৃতি

Next Post
সৌদি আরবের বাদশাহ সালমান

অঙ্গদানে মানবিক দৃষ্টান্ত স্থাপনকারী ২০০ সৌদি নাগরিক পাচ্ছেন স্বীকৃতি

শেখ হাসিনা ভল্ট থেকে স্বর্ণালঙ্কার উদ্ধার বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT