চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদীচীর সভাপতি রতন সিদ্দিকী, সম্পাদক কংকন নাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 24, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
উদীচীর সভাপতি রতন সিদ্দিকী ও সম্পাদক কংকন নাগের ছবি, বাংলাদেশে সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কংকন নাগ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সম্মেলনের অমীমাংসিত দুটি পদে নির্বাচনের মাধ্যমে কমিটি চূড়ান্ত করা হয়।

‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এই শ্লোগানকে ধারণ করে এবছরের শুরুতে ৩ জানুয়ারি উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন শুরু হয়। এরপর ১০ জানুয়ারি নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য নির্বাচনি অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ঢাকা মহানগর সংসদের বেশিরভাগ পদের নেতৃত্ব নির্বাচিত হয়। তবে, সভাপতি পদে দু’জন এবং একটি সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।

২৪ অক্টোবর ওই দুটি পদে পুনরায় ভোটগ্রহণের পর ৫৫ সদস্যবিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়। এর মধ্যে ৫১ সদস্য নির্বাচিত হয়েছেন আর বাকি ৪ জনকে পরে কো-অপ্ট বা অন্তভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

উদীচী ঢাকা মহানগর সংসদের নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক রতন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কংকন নাগ।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আনিসুর রহমান, শিখা সেন গুপ্তা এবং হালিমা নূর পাপন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অনুপ পোদ্দার। ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে জাতীয় পরিষদে প্রতিনিধিত্ব করবেন তসলিমউদ্দিন আহমেদ।

অমীমাংসিত দুটি পদে নির্বাচনি অধিবেশনের শেষে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম।

এছাড়া, নির্বাচনি প্রক্রিয়া সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম এবং প্রদীপ ঘোষ।

সবশেষে উদীচীর সংগঠন সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত সমবেতভাবে পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় উদীচী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলনের কার্যক্রম।

Tags: উদীচী
Previous Post

খেলা দেখতে আসার আহ্বান বাংলাদেশ অধিনায়কের

Next Post

পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু

Next Post
পাকিস্তানের জাতীয় পতাকা, সবুজ পটভূমিতে সাদা চাঁদ ও তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে এসপিসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রশিক্ষক বা কোচ ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারের পর খেলোয়াড়দের মনোভাবে ক্ষুব্ধ বাটলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT