চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের গণআন্দোলনে উদীচী এক আস্থার নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 03, জুন 2022
in বিনোদন
A A
উদীচী সংগঠনের গণআন্দোলন সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে।’ –এই শ্লোগানে গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে বৃহস্পতিবার (৩ জুন) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ উদীচী শিল্পোগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন।

বৃহস্পতিবার দুপুর ৩টায় সম্মেলনের উদ্বোধন করেন নির্যাতিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডল। জাতীয় সংগীত ও সংগঠন সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উদীচীর ২২তম জাতীয় সম্মেলনের।

আলোচনা অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. শফিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, নাট্যজন মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি গোলাম কিবরিয়া পিনু এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সমন্বয়কারী নিখিল দাস।

আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন এদেশের যেকোনো গণআন্দোলনে উদীচী এক আস্থার নাম। সাংস্কৃতিক ও রাজনৈতিক অবক্ষয়ের এই দুঃসময়ে উদীচীকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

উদীচী সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন এই সামগ্রিক অনাচার ও সাংস্কৃতিক বিপন্নতার বিরুদ্ধে, পুঁজি, পুরুষতন্ত্র, ভোগবাদ ও সাম্প্রদায়িক সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা ছাড়া আমাদের মুক্তি অসম্ভব। উদীচী সে সাংস্কৃতিক লড়াই ও কর্মসূচী চালিয়ে যাচ্ছে। এই লড়াই আরো জোরদার করার দ্ব্যর্থহীন প্রত্যয়ে উদীচীর ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এসময় উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা অনুষ্ঠানের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহানগর নাট্যমঞ্চ থেকে যাত্রা করে গোলাপ শাহ মাজার হয়ে জিপিও মোড় ঘুরে আবার নাট্যমঞ্চে ফিরে আসে। এরপরই উদ্বোধনী সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো শংকর সাঁওজালের গ্রন্থনা ও নির্দেশনায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের বিশেষ পরিবেশনা ‘ফিরে চাই সম্প্রীতি সাম্যের গান, পূর্ণ সংবিধান’।

এরপর একে একে পরিবেশিত হয় বিভাগীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, চট্রগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের শিল্পীদের পরিবেশনার পাশাপাশি আবৃত্তি করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, রেজিনা ওয়ালী লীনা, মিজানুর রহমান সুমন। সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী আরিফ রহমান, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম। ছিলো সাজু আহমেদের পরিচালনায় কত্থক নৃত্য।

শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়েছে সাংগঠনিক অধিবেশন, যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এরপর থাকবে উদীচীর বিভিন্ন বিভাগ এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tags: উদীচীগানড. মুহম্মদ জাফর ইকবালদিনব্যাপীমামুনুর রশীদলিড বিনোদনসংগীতসম্মেলনসংসদসাংস্কৃতিক অনুষ্ঠান
Previous Post

যুক্তরাষ্ট্রে গির্জার সামনে বন্দুক হামলায় আততায়ীসহ নিহত ৩

Next Post

পদ্মা সেতু দেখা হলো না চার বন্ধুর

Next Post
তিনজন তরুণের ছবি, প্রকৃতি ও শহর পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু দেখা হলো না চার বন্ধুর

নির্যাতনের শিকার ১৩ বছরের শিশু, চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

চেতনানাশক খাইয়ে ১৩ বছরের শিশুকে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT