চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংগীত চর্চায় তৈরী হলো অপূরণীয় শূন্যতা

প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে শোক জানিয়ে বললো উদীচী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তির সাক্ষাৎকারের দৃশ্য, তিনি হাত তুলে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী গণসংগীত শিল্পী, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে প্রগতিশীল সংস্কৃতি চর্চা এবং গণসংগীত চর্চার অঙ্গণে বিশাল নক্ষত্রের পতন হলো, তৈরি হলো অপূরণীয় শূন্যতা।

শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, “কোন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার না করে শুধু হাতে তালি দিয়ে গান গাওয়ার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। তিনি দেখিয়েছিলেন, শুধু মনের জোর আর কণ্ঠের বলিষ্ঠতাই গণসংগীত গাইবার জন্য যথেষ্ট। যেকোন ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সদা সোচ্চার। ২০১০ সালে উদীচী আয়োজিত দ্বিতীয় সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। সেবার ঢাকায় আসার পথেই তিনি রচনা করেন “দুইজনাই বাঙালি ছিলাম দেখো দেখি কাণ্ডখান, তুমি হইলা বাংলাদেশি আমারে কও ইন্ডিয়ান” শীর্ষক গানটি। এছাড়া, তাঁর অমর সৃষ্টি “আমি বাংলায় গান গাই” প্রতিটি প্রজন্মের শ্রোতাকেই দেশপ্রেমে নতুন করে দীক্ষিত করে তোলে। আলু-ছোলা বেচলেও চোখের মণি না বেচতে তাঁর যে আহ্বান, সেটি ধারণ করেই প্রগতির পথে অবিচল যাত্রা করে চলেছেন উদীচীর হাজারো তরুণ শিল্পী-কর্মী।”

শোকবার্তায় উদীচীর নেতৃবৃন্দ বলেন, ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম নেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন প্রতুল। তাঁর জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি।

বছরের শুরুতেই গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন প্রতুল মুখোপাধ্যায়। তাকে পরীক্ষা করে দেখেন স্নায়ু এবং নাক-কান-গলার (ইএনটি) বিশেষজ্ঞরা। অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। এরপরই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সাথে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। গত কয়েকদিন ধরেই তিনি এসএসকেএম হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।

তবে, চিকিৎসকদের প্রচেষ্টা এবং স্বজন ও ভক্তদের শুভকামনা ব্যর্থ করে দিয়ে ১৫ ফেব্রুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৩ বছর বয়সী প্রতুল মুখোপাধ্যায়। কিংবদন্তী গণসংগীত শিল্পী, গীতিকার, সুরকার প্রতুল মুখোপাধ্যায়-এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

Tags: উদীচীগণসংগীতপ্রতুল মুখোপাধ্যায়লিড বিনোদনসংগীতসিনেমা
Previous Post

‘আইসিটি রিফর্ম রোডম্যাপ’র খসড়া প্রকাশ করেছে আইসিটি ডিভিশন

Next Post

খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া

Next Post
খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ও ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় দোয়া

নূরজাহান সরকার এর শেষ বিদায়ের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রত্নগর্ভা জননী নূরজাহান সরকার ইন্তেকাল করেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT