চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরে জড়িতদের বিচারের দাবি উদীচীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, ঢাকা
A A
প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরকারীদের বিচারের দাবিতে আজ শনিবার বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে এ দাবি জানানো হয় । শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশে যোগ দেন সমমনা প্রগতিশীল সংগঠনগুলোর নেতৃবৃন্দও।

সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রঞ্জন দে বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাতে হামলার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একজন অপরাধীকেও শনাক্ত করা সম্ভব হয়নি। গত ছয় মাসে দেশে এমন অনেক ঘটনা ঘটেছে যার কোন বিচার হয়নি।

তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে একদিন হয়তো সংখ্যায় কম এমন জনগোষ্ঠীর মানুষ দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে কিন্তু এই জঙ্গিবাদ চলতেই থাকবে, ঠিক যেমন বিশ্বের বিভিন্ন দেশে চলছে। তাই এখনই জঙ্গীবাদের লাগাম টেনে ধরতে হবে।

সমাবেশে অন্য বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা কোনভাবেই কাম্য নয়। অতীতেও বারবার এমন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু কোনবারই এসব ঘটনার সাথে জড়িতদের কোন ধরনের বিচার বা শাস্তি হয়নি। তাই, কিছুদিন পরপরই মৌলবাদী, ধর্মান্ধ, সুযোগসন্ধানী গোষ্ঠী এমন অপকর্ম করার সুযোগ পায়।

এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত এবং আকরামুল হক।

Tags: উদীচীঠাকুরগাঁওপ্রতিমাপ্রতিমা ভাঙচুরমন্দিরে হামলা
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ ফেব্রুয়ারি

Next Post

আইইবির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

Next Post
আইইবির লোগো, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সিলমোহর. Channel i News - চ্যানেল আই নিউজ

আইইবির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকারি শিক্ষা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকারী শিক্ষকদের উচ্চতর স্কেল এবং ভজঘট পরিস্থিতির অভিব্যক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT