চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক গ্রেপ্তার ও হয়রানিতে উদীচীর নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 03, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উদীচী সংগঠনের প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসঙ্গে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ অবস্থান তুলে ধরা হয়।

সেখানে বলা হয়েছে, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রতিবেদক শামসুজ্জামান শামসকে জঘন্য প্রক্রিয়ায় তুলে নেয়া এবং পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করছে এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান ও শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক সব আইন বাতিলেরও দাবি জানিয়েছেন।

উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বিবৃতিতে বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই উদীচী সাধারণ মানুষের ভোট ও ভাত, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে সাংস্কৃতিক লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে। সমস্ত শোষণ-নিপীড়নের বিরুদ্ধে এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে মানুষের পক্ষে সোচ্চার থেকেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচী মনে করে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা হরণ করার অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন। এমন একটি জঘন্য নিপীড়নমূলক আইনের মাধ্যমে জনগণ এবং জনগণের পক্ষের সব কণ্ঠকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা চলছে। প্রথম থেকেই দেখা গেছে এ আইনের অপব্যবহার করে সাংবাদিক, শিল্পী, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্রসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করা হচ্ছে। আর এজন্যই উদীচী প্রথম থেকেই এই নিপীড়নমূলক আইন বাতিলের দাবি করে আসছে। উদীচী মনে করে গণতন্ত্র, বাকস্বাধীনতা রহিত করে, মানুষের ভাতের অধিকার কেড়ে নিলে দেশে ‘জনগণের স্বাধীনতা’ বলতে কিছু থাকে না। তাই, উদীচী অবিলম্বে এ নিপীড়নমূলক আইন বাতিল চায়।

‘‘একইসাথে এ আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাংবাদিক শামসুজ্জামান শামসসহ সবাইকে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।’’

Tags: উদীচীডিজিটাল নিরাপত্তা আইনদৈনিক প্রথম আলো
Previous Post

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হাজতির মৃত্যু

Next Post

টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্টে রুপান্তরের কাজ প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী

Next Post
বৈঠকে উপস্থিত বিভিন্ন কর্মকর্তা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্টে রুপান্তরের কাজ প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী

প্রার্থনারত মুসলমানের হাত, আলোকিত দরজার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগফিরাতের মাস রমজান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT