চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে উদীচী বোমা হামলার দুই যুগ পার, শেষ হয়নি বিচার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:29 পূর্বাহ্ন 05, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
শিক্ষার্থীরা উদীচী বোমা হামলার দুই যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠানে বাউল গানের আসরে দুই দফা বোমা বিস্ফোরণ ঘটে। এতে মারা যান ১০ জন মানুষ এবং আহত হন আন্তত ২৫০ জন। আগামীকাল ৬ মার্চ এই উদীচী বোমা হামলার দুই যুগ পূর্ণ হবে।

বোমা হামলার দুই যুগ পার হয়ে গেলেও এখনো বিচারকাজ শেষ হয়নি। ঘটনার পর হত্যাকাণ্ড ও বিস্ফোরণ নিয়ে দুটি পৃথক মামলা হয়। মামলার তদন্ত করে সিআইডি।  ২০০৬ সালের ৩০ মে মামলার রায় ঘোষণা হলে সব আসামি খালাস পেয়ে যায়।  সরকার ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করে। মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।

উদীচী হত্যাকাণ্ডের দুই যুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। “দুই যুগেও হয় না বিচার, এই লজ্জা ও অপমান কার”– এই শ্লোগানকে ধারণ করে ৪, ৫ ও ৬ মার্চ তিনদিনের এ কেন্দ্রীয় কর্মসূচি পালন হচ্ছে যশোরে।

কর্মসূচির প্রথম দিন ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় ‘রং তুলিতে প্রতিবাদ’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করেন বোমা হামলায় নিহত নাজমুল হুদা তপনের বোন নাজমুন সুলতানা বিউটি এবং বোমা হামলায় নিহত নূর ইসলামের স্ত্রী নূরজাহান বেগম।

তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন আজ ৫ মার্চ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অন্যান্য শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, ৬ই মার্চ বিকেল তিনটায় যশোর টাউন হল ময়দানে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে।

ওইদিন বিকেল সাড়ে চারটা থেকে যশোর টাউন হল ময়দানে প্রতিবাদী সমাবেশ, প্রদীপ প্রজ্জ্বালন, মশাল মিছিল ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এছাড়া, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত যশোর হত্যাকাণ্ডের ছবির প্রদর্শনীও থাকবে।

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ বোমা হামলারগুলোর অন্যতম যশোর বোমা হামলা। এটিই ছিল স্বাধীনতার পরে বাংলাদেশের মাটিতে প্রথম প্রকাশ্যে বোমা হামলার ঘটনা।

Tags: উদীচীবোমা বিস্ফোরণ
Previous Post

পরীর হাতে রাজের পুরস্কার

Next Post

মেসির ১০০০, এমবাপের ২০১

Next Post
মেসি ফুটবল ম্যাচে গোল করে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ১০০০, এমবাপের ২০১

জাতিসংঘের পতাকাসহ দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিয়ানমারে রাজনৈতিক পরিবর্তন না আসলেও রোহিঙ্গাদের ফিরতে হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT