চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় উদীচীর বিজয় দিবস উদযাপন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
12:05 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
উদীচীর বিজয় দিবস উদযাপন কানাডায়, সাংস্কৃতিক পরিবেশনা ও সংগীত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার উদ্যোগে সম্প্রতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কানাডা উদীচীর সভাপতি সুমন সাইয়েদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন রেজার সঞ্চালনায় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশেবিদেশের সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, বাংলা কাগজ-এর সম্পাদক মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর, নাট্যকর্মী মাহমুদুল ইসলাম সেলিম এবং উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা তপন সাইয়েদ। উপস্থিত ছিলেন প্রবাসী টিভির কর্ণধার মাহবুব চৌধুরী রনি।

অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় এবং আগামী ১১ ও ১২ মে ২০২৪ দুদিন ব্যাপী বড় পরিসরে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের ঘোষণা দেয়া হয়। সেই সাথে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সামাজিক সম্পৃক্ততা ‘ফুড ড্রাইভ’ কর্মসূচি হাতে নেয়ার কথা জানানো হয়।

১৯৯৮ সালের ৯ ডিসেম্বর কানাডা সরকারের নিবন্ধিকরণের মাধ্যমে কানাডা উদীচীর যাত্রা শুরু হয়। তাই উপস্থিত উদীচীর সকল সদস্য, শুভাকাঙ্খী এবং সুধীজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি কেক কাটা হয়।

সবশেষে অনুষ্ঠিত হয় উদীচীর শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবসের সাংষ্কৃতিক অনুষ্ঠান। সোহানা আমিন-এর পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্যে অংশ নিয়েছেন বিশিষ্ট নৃত্যগুরু চিত্রা দাশের স্কুল ‘নৃত্য ঝংকার’ -এর শিক্ষার্থীবৃন্দ।

উদীচীর একক সংগীতে অংশগ্রহণ করেন সুমন সাইয়েদ তপন সাইয়েদ, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ, ও দ্বৈপায়ন।

দলীয় সংগীতে ছিলেন মিঠুন রেজা, ইভা নাগ, গৌরী দাস, স্বপ্না দাশ, তাজীন ফাতেমা, শামসুল আলম, শাহ আরিফুজ্জামান, সোফিয়া হাবিব বিদিতা, পিওনা বিশ্বাস, মনীষা দাশ, সুমন সাইয়েদ। তবলা, ঢোল এবং মন্দিরাতে ছিলেন অমিত সাহা, হারুনুর রশিদ শ্যামল ও ঝুম্পা চক্রবর্তী।

Tags: বিজয় দিবস উদযাপন
Previous Post

হাইকোর্টের আদেশ বহাল, প্রার্থিতা বাতিলই রইলো শাম্মী আহমেদের

Next Post

দুবাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের মতবিনিময় সভা

Next Post
দুবাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের মতবিনিময় সভায় অতিথিরা ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবাইয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের মতবিনিময় সভা

আইপিএল ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের বাউন্সার খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে বাউন্সারের নিয়মে পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT