চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in বিনোদন
A A
ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোকজ সুরের মূর্ছনাসহ নানা আয়োজনে সাজানো অনুষ্ঠানে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়ের কথা জানানো হয়।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’- এ স্লোগান নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় ও সংগঠন সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

এরপর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাউল সাধক শফি মণ্ডল। পরে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে শুরু হয় আলোচনা পর্ব।

আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন দেওয়া শিক্ষার্থী ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং মা ফারহানা দিবা। এছাড়াও বক্তব্য রাখেন বাউল সাধক সাইদুর রহমান বয়াতি, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা এবং ডা. লেলিন চৌধুরী।

আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বের শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। এরপর সমবেত আবৃত্তি পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন উদীচীর বাচিক শিল্পীরা। তাদের পর কয়েকটি বাউল ও লোকগান পরিবেশন করেন উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা। লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, রাধারমণ দত্তের জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন তারা। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচীর সহসভাপতি বেলায়েত হোসেন।

উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম, সূর্য লাল দাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, কল্পনা খান, শাহিনুর আলামিন, অবিনাশ বাউল, আনান বাউল, ফতেহ আলী খান আকাশ প্রমুখ। এছাড়া, সমবেত পরিবেশনা উপস্থাপন করে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, বাড্ডা শাখা, গেন্ডারিয়া শাখা, ডেমরা শাখা ও রায়েরবাজার শাখার শিল্পীরা।

আয়োজনের শেষ ভাগে ছিল আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। একক গান পরিবেশন করেন প্রবীণ বাউল সাধক সাইদুর রহমান বয়াতি, অনুষ্ঠানের উদ্বোধক বাউল শফি মন্ডল ও ফরিদপুরের লালন আনন্দ ধামের পক্ষে শিল্পী জাহিদ হাসান। বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার পরিবেশনা দিয়ে শেষ হয় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। পুরো আয়োজন জুড়েই ছিল সাবেক ও বর্তমান উদীচী কর্মীদের মিলনমেলা।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর নিপীড়িত মানুষের গান গাইবার অঙ্গীকার নিয়ে, মানুষের মুক্তির জন্য, সোচ্চার হওয়ার লক্ষ্যে একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় উদীচী শিল্পীগোষ্ঠী।

Tags: উদীচীনৃত্যপ্রতিষ্ঠাবার্ষিকীলিড বিনোদনশিল্পগোষ্ঠীসংগীত
Previous Post

রমজান মাসকে সামনে রেখে তেল, ছোলা ও খেঁজুর আমদানির অনুমতি : অর্থ উপদেষ্টা

Next Post

৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশে নিয়োগ দেবে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

Next Post
উপদেষ্টা আসিফ সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭০০ শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশে নিয়োগ দেবে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় সাফের মুকুট ধরে রাখার লড়াইয়ে নামছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT