চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 22, জুন 2026
in কর্পোরেট নিউজ
A A
উবারের সাদা গাড়ি ঢাকার রাস্তায়, নতুন সেবা চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার ঢাকায় আজ তাদের নতুন সার্ভিস ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে।

নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নতমানের যাতায়াত ও বাড়তি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রত্যাশী যাত্রীদের কথা বিবেচনায় রেখে ‘প্রিমিয়ার প্লাস’ অপশনটি চালু করল উবার। এ সেবায় নতুন মডেলের সেডান গাড়ি, সেবার মানের জন্য স্বীকৃত উচ্চ রেটিংপ্রাপ্ত চালক এবং নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

‘প্রিমিয়ার প্লাস’-এর মাধ্যমে যাত্রীরা পাচ্ছেন নতুন সেডান গাড়ির বাড়তি আরাম, ভালো সেবার জন্য বিশ্বস্ত বা টপ-রেটেড ড্রাইভারদের সাথে যাতায়াত এবং একই সাথে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানোর ভরসা।

নতুন এই সার্ভিস চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তাদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন। একই সঙ্গে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতাও বজায় থাকবে।’

যেভাবে বুক করবেন ‘প্রিমিয়ার প্লাস’ রাইড:
১. উবার অ্যাপ ওপেন করে আপনার গন্তব্য ‘Where to?’ বক্সে লিখুন।
২. রাইডের অপশনগুলো থেকে ‘Premier Plus’ বেছে নিন।
৩. ভাড়ার বিবরণ দেখে নিয়ে বুকিং কনফার্ম করুন।
৪. এবার গাড়িতে আরামে বসে আপনার রাইডটি উপভোগ করুন।

Tags: উবার বাংলাদেশরাইডশেয়ারিং
Previous Post

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

Next Post

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

Next Post
উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডে নিহত ১৩

Iran flag flying over industrial refinery site with pipes and smokestacks. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT