চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে ‘রেন্টালস’ সার্ভিস চালু করলো উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 16, মার্চ 2023
in জনপদ, তথ্যপ্রযুক্তি, সিলেট
A A
উবারের সিলেট রেন্টাল সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বৃহস্পতিবার ১৬ মার্চ থেকে অন-ডিম্যান্ড রেন্টাল সার্ভিস – ‘উবার রেন্টালস’ চালু করলো শীর্ষস্থানীয় রাইড শেয়ারিং অ্যাপ উবার। এই সার্ভিস ব্যবহার করার মাধ্যমে এখন থেকে সিলেটের যাত্রীরা একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করতে পারবেন এবং সিলেট জেলার মধ্যে একাধিক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, ব্যক্তিগত গাড়ি থাকলে ঠিক যেমনটি তারা পারতেন।

যাত্রীরা এখন মিনিটের মধ্যেই রাইড রিকোয়েস্ট করতে পারবেন, যেখানে তারা আরও স্বাচ্ছন্দ্য ও সুবিধার সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। রেন্টালস সার্ভিস সেডান ও বড় গাড়িতে পাওয়া যাবে যেখানে যাত্রীরা ৬০০ টাকায় ২ ঘণ্টা /২০ কিমি মূল্যমানের প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ ১২ ঘণ্টা /১৬০ কিমি হারে বিভিন্ন প্রকারের মাল্টিপাল-আওয়ার প্যাকেজে গাড়ি বুকিং করতে পারবেন।

যেসব যাত্রীরা স্বল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে চান তাদের জন্য এই সেবাটি অনেক উপকারে আসবে। অনেক কাজের জন্য বার বার রাইড বুক দিতে হবেনা, একটি গাড়ি ভাড়া করেই তারা সব কাজ শেষ করতে পারবেন।

নতুন সার্ভিস সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, “সিলেটের গ্রাহকদের জন্য আমাদের এই অধিক চাহিদাসম্পন্ন সার্ভিসটি চালু করতে পেরে আমরা উচ্ছ্বসিত। উবার রেন্টালস এমন একটি সেবা যা যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় একটি গাড়ি কয়েক ঘন্টার জন্য ভাড়া করা এবং একাধিক জায়গায় যাওয়ার জন্য সেই গাড়িটি ব্যবহার করার সুবিধা দিবে। আমাদের পণ্যের প্রসারের মাধ্যমে মানুষের চলাচলের চাহিদানুযায়ী প্রযুক্তি দ্বারা সমর্থিত উদ্ভাবনীমূলক সমাধান দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং বাজারের চাহিদাভেদে এমন আরও পণ্য আনার চেষ্টা জারি রাখবো।”

উবার রেন্টালস-এর ব্যবহার যেকোনো উবার ট্রিপ বুকিং করার মতোই সহজ। ‘উবার রেন্টালস’ এর অপশন দেখা না গেলে, যাত্রীদের শুধুমাত্র তাদের উবার অ্যাপটি আপডেট করতে হবে।

আপনার ট্রিপের জন্য ‘উবার রেন্টালস’ সিলেক্ট করুন। ঘন্টাপ্রতি প্যাকেজ সিলেক্ট করুন- ২ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত পছন্দ করা যাবে।‘কনফার্ম উবার রেন্টালস’-এ ট্যাপ করে রাইড রিকোয়েস্ট করুন
আপনার প্ল্যানানুযায়ী রাইড চলাকালীন ডেস্টিনেশন যুক্ত/রিমুভ করুন।

Tags: উবারসিলেট
Previous Post

কিডনি ভালো রাখতে মেনে চলুন

Next Post

নাসিরনগরে মন্দিরে হামলার মামলায় ১৩ আসামীর কারাদণ্ড

Next Post
Bangladesh police and officials interacting with civilians at a public event. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরনগরে মন্দিরে হামলার মামলায় ১৩ আসামীর কারাদণ্ড

শিক্ষার্থীদের মারধর ও জখমের চিত্র, আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল এসেম্বলিতে অংশ না নেয়ায় পাঁচ শিক্ষার্থীকে মেরে জখম!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT