চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ শেষ করেছে উবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 05, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
ব্যক্তি একটি স্মার্টফোনে উবার অ্যাপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে কার্যক্রমের ছয় বছর সম্প্রতি উদযাপন করেছে রাইডশেয়ারিং প্লাটফর্ম উবার। এই সময়ের মধ্যে প্ল্যাটফর্মে ১ বিলিয়ন কিলোমিটার ট্রিপ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

উবারের মাধ্যমে বাংলাদেশে অ্যাপভিত্তিক রাইডশেয়ারিংয়ের যাত্রা শুরু হয়। এই যাত্রায় উবার বাংলাদেশের ২০টি শহরে লাখ লাখ যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করছে।

কার্যক্রমের শুরু থেকেই বারবার প্রতিটি ট্রিপের নিরাপত্তা নিশ্চিতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে উবার। একইসাথে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

এই প্রতিশ্রতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আজ বাংলাদেশ পুলিশের সাথে যৌথ উদ্যোগে চালকদের জন্য একটি প্রশিক্ষণের কথা ঘোষণা করেছে উবার। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো চালকদের মধ্যে ট্র্যাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রশিক্ষণের প্রথম ধাপ পরিচালনা করবেন বাংলাদেশ পুলিশের দু’জন এবং উবারের একজন প্রতিনিধি। এখানে সড়ক নিরাপত্তা, ট্র্যাফিক আইনকানুন, অফলাইন ট্রিপ, ট্রিপ ক্যান্সেলেশন ও নগদ টাকা ছাড়া ট্রিপ নিতে রাজি না হওয়া ইত্যাদি বিষয়ে চালকদের সচেতন করে তোলা হবে।

এই মাইলফলক অর্জন সম্পর্কে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতের প্রধান আলী আরমানুর রহমান বলেন, বাংলাদেশে আমাদের কার্যক্রমের ছয় বছর পূর্ণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উবারের প্রযুক্তির মাধ্যমে দেশের যাতায়াত সমস্যার সমাধান, তরুণদের ক্ষমতায়ন ও উপার্জনের সুযোগ তৈরি করতে পেরে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সব চালক ও যাত্রীদের, যারা সবসময় আমাদের ওপর আন্তরিক বিশ্বাস ও আস্থা রেখেছেন।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা পাবলিক ফার্স্টের সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে, বাংলাদেশের ৯৫ শতাংশ যাত্রী বলেছেন যাতায়াতকালীন স্বস্তি তাদের উবার ব্যবহার করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। বাংলাদেশি যাত্রীদের মতে, গত এক দশকে পরিবহন খাতে তাদের দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনটি হলো রাইডশেয়ারিং। শুধু ২০২১ সালেই বাংলাদেশের অর্থনীতিতে আনুমানিক ৪,৫০০ কোটি টাকা অবদান রেখেছে উবার। এর মধ্যে উবারের মাধ্যমে চালকদের উপার্জনের প্রভাব এবং বৃহত্তর পরিসরে কোম্পানির বিস্তৃত সরবরাহ ব্যবস্থায় পরোক্ষ ও বহুমুখী প্রভাব উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশে রাইডশেয়ারিং শিল্পের পথিকৃৎ হিসেবে উবারই প্রথম নিজেদের প্ল্যাটফর্মে বেশকিছু জরুরি সেফটি ফিচার চালু করে। এসব ফিচারের মধ্যে আছে অ্যাপে জরুরি কন্ট্যাক্ট নম্বর ৯৯৯ অন্তর্ভুক্ত করা, পরিবার-পরিজনের সাথে ট্রিপ ও লোকেশন শেয়ার করার ফিচার, একটি সার্বক্ষণিক সেফটি হটলাইন চালু করা, এমনকি মহামারি চলাকালীন চালক ও যাত্রীদের জন্য কোভিড প্রটোকল চালু করা।

Tags: উবার
Previous Post

বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হবে ব্রাজিল-সাউথ কোরিয়া

Next Post

শরীয়তপুরে মৃত্তিকা দিবস পালিত

Next Post
শরীয়তপুরে মৃত্তিকা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে মৃত্তিকা দিবস পালিত

সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে পাড়া উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে “পাড়া উৎসব”

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT