চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন ভিসার প্রক্রিয়া সহজ করে আরব আমিরাতের নতুন নিয়ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 অপরাহ্ন 08, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আবেদনপত্রে স্বাক্ষর দিচ্ছেন একজন ব্যক্তি, ডেস্কটপের পাশে কীবোর্ড ও অন্যান্য অফিস সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের ফেডারেল কর্তৃপক্ষ, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি দেশটিতে ছয় মাসের এন্ট্রি পারমিট ইস্যু করার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এতে গোল্ডেন ভিসা পাওয়াটা আগের চেয়ে সহজ হবে বলেও জানাচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার (৮ এপ্রিল) গালফ নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

দেশটির ভিসা পারমিটের যে নতুন ফি নির্ধারণ করা হয়েছে তা অনুযায়ী, এক হাজার ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। সাথে যোগ হবে ইস্যু চার্জ হিসেবে এক হাজার দিরহাম, আবেদনের জন্য ১০০ দিরহাম, স্মার্ট পরিষেবার জন্য ১০০ দিরহাম, ই-পরিষেবার জন্য ২৮ দিরহাম এবং ফেডারেল অথরিটি ফি ও আল খালিজের জন্য ২২ দিরহাম নির্ধারণ করা হয়েছে।

এই ছয় মাসের এন্ট্রি পারমিট থেকে মূলত ১০ বছরের গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি।

দেশটিতে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে মেধাবী, বিজ্ঞানী ও বিশেষজ্ঞ, সরকারি বিনিয়োগে বিনিয়োগকারী, রিয়েল এস্টেট বিনিয়োগকারী, উদ্যোক্তা, উচ্চ মাধ্যমিকের শীর্ষস্থানীয় অর্জনকারী, সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক, দেশের বাইরের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং প্রধান্য দেওয়া হয় প্রতিরক্ষা বিভাগের শ্রমিকরা।

কর্তৃপক্ষের মতে, যেসব গ্রাহক গোল্ডেন ভিসার জন্য এন্ট্রি পারমিটের জন্য আবেদন করেন তাদের স্পনসরকৃত ব্যক্তির পাসপোর্ট, একটি রঙিন ছবি এবং গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণসহ বেশ কিছু তথ্য প্রদান করতে হবে।

Tags: আরব আমিরাতগোল্ডেন ভিসাদুবাই
Previous Post

থাইল্যান্ডে গোলাগুলিতে নিহত ৪

Next Post

কবিতায় বিয়ের সংবাদ জানালেন দুবাইয়ের রাজকুমারী

Next Post
দুবাইয়ের রাজকুমারীর বিয়ের সংবাদ জানানো হচ্ছে, ছবি দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবিতায় বিয়ের সংবাদ জানালেন দুবাইয়ের রাজকুমারী

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএলে মিরাজকে জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT