চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ আয়োজন না করেও ৫৭ কোটি টাকা পাবে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 04, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসাথে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি ও তীব্র জ্বালানি সঙ্কটে বাধ্য হয়ে এবারের এশিয়া কাপ আয়োজন নিজ মাটিতে করছে না শ্রীলঙ্কা। ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে হবে আসর, যদিও আয়োজক নাম থাকছে লঙ্কানদেরই। তাতেই ৬ মিলিয়ন ইউএস ডলার পাবে শ্রীলঙ্কা। যা টাকার অংকে প্রায় ৫৭ কোটি।

চরম সঙ্কটের মধ্যে থেকেও অস্ট্রেলিয়া আর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে দ্বীপ দেশটি। আশা ছিল এশিয়া কাপ আয়োজন করে চমকে দেবে। কিন্তু জ্বালানি সঙ্কট এতটাই তীব্র যে, তিন দিন দাঁড়িয়ে থেকে গাড়িতে পেট্রোল ভরে অনুশীলন করতে মাঠে যেতে হয়েছে ক্রিকেটারদের। শেষ পর্যন্ত এশিয়া কাপ সরিয়ে নিতে তাই বাধ্য হয় লঙ্কান বোর্ড।

২৭ আগস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে ১৫তম আসরের। নিজ দেশে টুর্নামেন্ট আয়োজন করতে না পারলেও আয়োজক দেশ হিসেবে যা থেকে ৬ মিলিয়ন ডলার আয় করবে তারা, জানিয়েছেন বোর্ড সেক্রেটারি মোহন ডি সিলভা।

‘শ্রীলঙ্কা এখনও প্রতিটি অংশগ্রহণকারী দলের জন্য ২.৫ মিলিয়ন হোস্টিং ফি, ১.৫ মিলিয়ন টিকিট বিক্রয় ফি এবং আরও ২ মিলিয়ন ফি পাবে। এশিয়া কাপ সরিয়ে নেয়ার কারণ মূলত দেশে বিরাজমান অস্থিরতায় স্টেকহোল্ডারদের সন্দেহ প্রকাশ। আসর আমরা আয়োজন করলে অর্থনীতিতে অবশ্যই পর্যটনও বাড়ত, দেশের ভাবমূর্তিও বাড়ত।’

শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে খারাপ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল মানুষ। বাদ যায়নি ক্রিকেটাঙ্গনের তারকারাও। সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারাসহ বেশ কজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

তবে সে সবকিছুর বিপরীতে কথা বলছেন বোর্ড সেক্রেটারি। জানিয়েছেন শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন না হওয়ার পেছনে যতটা না অর্থনৈতিক কারণ জড়িত, এরচেয়ে বেশি প্রভাব ফেলেছে দেশটির প্রতি নেতিবাচক প্রচারণা।

‘তারা মনে করেছে শ্রীলঙ্কার পরিস্থিতি স্টেকহোল্ডারদের আস্থা অর্জনের জন্য অনুকূল নয়। শুধুমাত্র সদস্য দেশগুলোই নয়, এত বড় একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য অন্যান্য স্টেকহোল্ডারদের প্রয়োজন। যেমন ব্রডকাস্টার, স্পন্সর ইত্যাদি। সারাবিশ্বে পেট্রোল নিয়ে আমাদের নেতিবাচক প্রচারণা হয়েছে যা আমাদের উদ্দেশ্যকে সাহায্য করেনি।’

‘স্পন্সরদের বোঝানো কঠিন ছিল এবং শ্রীলঙ্কায় প্রবেশের জন্য ব্রডকাস্ট ক্রুদের নিরাপত্তা ছাড়পত্রও একটি সমস্যা ছিল। এছাড়াও অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা আসতে রাজি হচ্ছিল না। পরে অনেক আলোচনা করে আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় আসর। তবে সেখানে আমাদের আয়োজকের অধিকার বজায় থাকবে।’

Tags: আরব আমিরাতএশিয়া কাপ ২০২২লিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ঢাকাগামী অবরুদ্ধ ট্রেন ছেড়ে দিয়েছে রেল কর্মচারীরা

Next Post

ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতেই দাম বৃদ্ধি: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরিয়া সারের অপ্রয়োজনীয় ব্যবহার কমাতেই দাম বৃদ্ধি: কৃষিমন্ত্রী

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও দু’জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT