চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জিততে দরকার ২৩৬ রান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জিতের উদযাপন করছে মাঠে, খেলোয়াড়রা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। খানিক পর রান তাড়ায় টাইগার যুবারা ব্যাটিংয়ে নামবে।

ব্লুমফন্টেইনে শনিবার যুব বিশ্বকাপের এ গ্রুপের খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ৮ উইকেটে তোলে ২৩৫ রান। ফিফটি হাঁকানো কিয়ান হিলটন নার্ভাস নাইন্টিজে কাটা পড়ে ড্রেসিংরুমে ফেরেন।

দলীয় ২৬ রানেই আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায়। রায়ান হান্টার ব্যক্তিগত ৯ রানে পেসার মারুফ মৃধার বলে চৌধুরী রিজওয়ানের হাতে ধরা পড়েন। তিনে নামা গ্যাভিন রাউলস্টনও ধরা পড়েন রিজওয়ানের হাতে, ৫ রান করা এ ব্যাটারের উইকেট নেন শেখ পারভেজ জীবন।

ওপেনার জর্ডান নেইল ৪৭ বলে ৫ চারে ৩১ রান করে মো. রাফি উজ্জামান রাফির বলে বোল্ড হন। শেখ পারভেজ জীবনের বলে ১৩ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক ফিলিপাস লে রক্স। আইরিশদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৫ রান।

পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে ৭৮ রান যোগ করেন কিয়ান হিলটন ও স্কট ম্যাকবেথ। টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির বলে ফিরতি ক্যাচ দিয়ে ২৮ রানে ম্যাকবেথ ফিরলে ভাঙে জুটি।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা আদায়ে ব্যর্থ হন হিলটন। পেসার মারুফের বলে রাব্বির তালুবন্দি হওয়ার আগে খেলেন ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রানের ইনিংস খেলেন। রানের গতি বাড়ানোর চেষ্টা করা জন ম্যাকনালি শেষ ওভারে রোহানাত দৌলা বর্ষণের বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৩ রান। পরে রান আউট হন অলিভার রিলি।

বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা ৪৫ ও শেখ পারভেজ ইমন ৫৪ রান খরচায় পান ২ উইকেট। একটি করে উইকেট নেন বর্ষণ, রাফি ও রাব্বি।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআয়ারল্যান্ডবাংলাদেশব্লুমফন্টেইনযুব বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

জনবান্ধব ইস্যুতে নিখোঁজ বিএনপির বোধদয় কবে হবে?

Next Post

তামিম-জাদরানে চট্টগ্রামের তিনে দুই

Next Post
বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচে চট্টগ্রামের মাঠে খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম-জাদরানে চট্টগ্রামের তিনে দুই

ক্রিকেটার বল হাতে প্রস্তুত, ক্যাচিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্সওয়েলের হাসপাতালে ভর্তির ঘটনায় তদন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT