চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 15, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে দিয়েছিল বাংলাদেশ। পরে আরিফুল ইসলামের ৯৪ রান ও আহরার আমিনের ৪৪ রানের দুর্দান্ত ইনিংসে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ে আইসিসি একাডেমিতে টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নেমে ৪২.৪ ওভারে ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ৪২.৫ ওভারে ৬ উইকেট খুইয়ে জয়ে নোঙর ফেলে যুবা টাইগার বাহিনী।

অন্য সেমিতে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে স্বাগতিক আরব আমিরাত। টসে জিতে আমিরাতকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ৪৭.৫ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় আমিরাত। লক্ষ্য তাড়ায় নেমে ৪৯.৩ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত।

শুক্রবার ভারতকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে টাইগার বোলার বাহিনী। ৬১ রানে ৬ উইকেট তুলে নেন মারুফ ও বর্ষণরা, চাপের মুখে সপ্তম উইকেট জুটিতে হাল ধরেন মুসীর খান ও মুরুগান অভিষেক। ৮৪ রানের জুটি গড়েন দুজনে। ফিফটি পূর্ণ করেছেন দুজনই।

৩৩.৫ ওভারে দলীয় ১৪৫ রানে মুসীরকে ফেরান মাহফুজুর রহমান রাব্বি। ৬১ বলে ৫০ রান করেন মুসীর। পরের ওভারে শামি পান্ডেকে ফেরান শেখ পারভেজ জীবন। ৫ বলে ১ রান করেন শামি। ৪০তম ওভারের তৃতীয় বলে মুরুগানকে ফেরান মারুফ। ১৮৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

টাইগার বোলারদের হয়ে মারুফ মৃধা ১০ ওভার বল করে ৪১ রান খরচায় নেন ৪ উইকেট। রোহনাত দৌলা বর্ষণ ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারে ওপেনার জিসান আলমের উইকেট হারায় টিম টাইগার্স। রানের খাতা খোলার আগে ফিরে যান টাইগার ওপেনার। ষষ্ঠ ওভারে দলীয় ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফিরে যান ১৯ বলে ১৩ রান করে।

দশম ওভারে ৩৪ রানে তৃতীয় উইকেট হারায় যুবা টাইগার দল। ওপেনার আশিকুর রহমান শিবলী ফিরে যান ২২ বলে ৭ রান করে। পরে ১৩৮ রানের দুর্দান্ত জুটি গড়েন আরিফুল ইসলাম ও আহরার আলম। ৩৭.২ ওভারে দলীয় ১৭২ রানে জয়ের ভিত গড়ে দিয়ে ফিরে যান আরিফুল। নয়টি চার ও চারটি ছক্কায় ৯০ বলে ৯৪ রান করে যান আরিফুল।

এরপর ১৭ রান টপকাতে গিয়ে আরও দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। ৩৯.২ ওভারে দলীয় ১৮৪ রানে ফিরে যান ৭ বলে ৯ রান করা মোহাম্মদ শিহাব জেমস। ৪১.২ ওভারে জয় থেকে দুই রান দূরে থাকতে আহরার আমিন ফিরে যান ১০১ বলে ৪৪ রান করে।

জয় নিশ্চিত করেন মাহফুজুর রহমান রাব্বি ও শেখ পারভেজ জীবন। ভারতের হয়ে নামান তিওয়ারি ৩ উইকেট নেন। রাজ লিমবানি নেন ২ উইকেট।

Tags: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপআরব আমিরাতআরিফুলআহরারজীবনদুবাইবাংলাদেশবাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলরাব্বিলিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

চলে গেলেন বর্ষীয়ান সংগীতশিল্পী অনুপ ঘোষাল

Next Post

জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: খেলাফত মজলিস

Next Post
নির্বাচন বাতিলের প্রতিবাদে জনসমাবেশ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: খেলাফত মজলিস

সামসাং গ্যালাক্সি মোবাইলের বিভিন্ন মডেল ও স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যামসাং মোবাইল ব্যবহারকারীদের ‘উচ্চ-ঝুঁকি’র সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT