চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপার সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 17, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে ভালো পুঁজি তুলেছে বাংলাদেশ। আরব আমিরাতকে ব্যাটে পাঠিয়ে বল হাতেও দারুণ করছে যুবা টিম টাইগার্স। মারুফ মৃধা ও রোহনাত দৌলা বর্ষণের দাপুটে বোলিংয়ে ৪৫ রানে স্বাগতিকদের ৫ উইকেট তুলে জয়ের সুবাস পাচ্ছে মাহফুজুর রহমান রাব্বির দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক আইয়ান আফজাল খান। শিবলীর ১২৯ রানের অনবদ্য ইনিংসে ২৮২ রানের সংগ্রহ আনে বাংলাদেশ।

জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৪৮ রানে ৫ ব্যাটারকে হারিয়েছে আমিরাত। ধ্রুব পারাশার ১১ বলে ৩ রানে ও ইয়ায়িন রায় ৫ বলে ১ রানে ক্রিজে আছেন।

টাইগারদের বড় পুঁজি তাড়ার লক্ষ্যে নেমে দেখেশুনে শুরু করেন আরব আমিরাতের দুই ওপেনার। পঞ্চম ওভারে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন মারুফ মৃধা। ১৭ বলে ৯ রান করে ফিরে যান আরিয়ানশ শর্মা। সপ্তম ওভারে এসে দ্বিতীয় আঘাত হানেন মারুফ। দলীয় ২৮ রানে ফেরান আকশাত রায়কে। ২২ বলে ১১ রান করেন এ ওপেনার।

অষ্টম ওভারের পঞ্চম বলে দলীয় ৩৫ রানে তৃতীয় উইকেট তুলে নেন রোহনাত দৌলা বর্ষণ। বোল্ড করেন ৭ বলে ৬ রান করা তানিশ সুরিকে। দশম ওভারের তৃতীয় বলে নিজের দ্বিতীয় শিকারের দেখা পান বর্ষণ। ইথান ডি’সুজাকে ফেরান শেখ পারভেজ জীবনের ক্যাচ বানিয়ে। ৪ বলে ৪ রান করেন ডি’সুজা।

১২তম ওভারের শেষ বলে নিজের তৃতীয় শিকার তুলে নেন বর্ষণ। উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলীর ক্যাচ বানিয়ে ফেরান আইয়ান আফজাল খানকে। ১২ বলে ৫ রান করেন আমিরাত অধিনায়ক।

Tags: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপঅনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালআরব আমিরাতবর্ষণবাংলাদেশমারুফলিড স্পোর্টসশিবলী
Previous Post

নিজেকে দোষী মনে হচ্ছে বিজয়ের

Next Post

চীনের পর ভারতে কোভিডের ‘জেএন-১’ ভেরিয়েন্ট শনাক্ত

Next Post
কোভিড ভাইরাসের স্পাইক প্রোটিনের সূক্ষ্ম জৈবিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের পর ভারতে কোভিডের ‘জেএন-১’ ভেরিয়েন্ট শনাক্ত

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০০ উইকেটে তৃতীয় অস্ট্রেলিয়ান লায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT