চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইফুন কালমেগিতে ফিলিপাইনে ১৪০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 06, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিপাইনে টাইফুন কালমেগির কারণে ব্যাপক ধ্বংস, জলাবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইনে ভয়াবহ টাইফুন কালমেগির আঘাতে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১২৭ জন। শক্তিশালী ঘূর্ণিঝড়টি বর্তমানে ফিলিপাইন পেরিয়ে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে।

আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দেশটির ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিসের হিসাবে ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে সেবু প্রাদেশিক কর্তৃপক্ষের দেওয়া আরও ২৮ জনের মৃত্যুর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সেবু প্রদেশ। সেখানে শহর ও গ্রামজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্রবল স্রোতে গাড়ি, নদীতীরের ঘরবাড়ি এমনকি বিশাল শিপিং কনটেইনারও ভেসে গেছে। সেবু শহরের উপকণ্ঠে লিলোয়ান এলাকায় বন্যায় এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে বহু ভবনের ছাদ উড়ে গেছে, আর স্থানীয়রা কাদা সরিয়ে ঘরবাড়ি পরিষ্কারের চেষ্টা করছেন।

পাশের নেগ্রোস দ্বীপে অন্তত ৩০ জন মারা গেছেন। টাইফুনের ভারী বৃষ্টিতে কানলাওন আগ্নেয়গিরি থেকে কাদা ধস নেমে ঘরবাড়ি চাপা পড়ে এসব প্রাণহানি ঘটে। এছাড়া ত্রাণ অভিযানে থাকা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে ছয় ক্রু সদস্য মারা গেছেন। কালমেগি আঘাত হানার আগের ২৪ ঘণ্টায় সেবু অঞ্চলে ১৮ দশমিক ৩ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়— যা মাসিক গড় ১৩ দশমিক ১ সেন্টিমিটারের চেয়ে অনেক বেশি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে টাইফুনগুলো আরও শক্তিশালী হচ্ছে। উষ্ণ সমুদ্রের পানি ঝড়কে দ্রুত শক্তি জোগায়, আর উষ্ণ বায়ুতে বেশি আর্দ্রতা থাকায় বৃষ্টির পরিমাণও বেড়ে যায়। সরকারি হিসাবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এখন ঠাঁই নিয়েছেন হাজারও বাস্তুচ্যুত মানুষ।

Tags: কালমেগিটাইফুনফিলিপাইন
Previous Post

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

Next Post

আবারও কেন নিষেধাজ্ঞায় সুয়ারেজ

Next Post
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কেন নিষেধাজ্ঞায় সুয়ারেজ

কক্সবাজারে কৃষকেরা সবজি চাষ করছেন, মাঠে কাজ করছে শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে আগাম সবজি চাষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT