চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবিপ্রবি’তে নির্মাণাধীন ভবনের রশি ছিঁড়ে দুই শ্রমিক নিহত

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
8:01 অপরাহ্ন 25, আগস্ট 2023
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
নির্মাণাধীন ভবনের রশি ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ছাত্রাবাসে কাজের সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল নির্মাণাধীন হলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন —চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫)।

আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)। তারা সবাই এনএন হুদা কনস্ট্রাকশন লিমিটেডের অধীনে শ্রমিকের কাজ করতেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকরা দঁড়ি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে দঁড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় ৩ জন নির্মাণ শ্রমিক। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে একজন মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিক রাজশাহীতে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রকল্পে তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে বলা আছে। কিন্তু তারপরও কীভাবে ঘটনাটি ঘটল আমরা তদন্ত করে দেখব।

Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩২৯

Next Post

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শোকের মিছিল করছে: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি শোকের মিছিল করছে: ওবায়দুল কাদের

শ্লীলতাহানির শিকার কিশোরীর আত্মহনন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT