চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:33 অপরাহ্ন 04, জুন 2026
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষের ছবি, নিহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন কালভার্টের কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; এসময় আহত অবস্থায় একজন জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার জাফর আহমেদের ছেলে মোহাম্মদ ইলিয়াসল(২৫) ও একই উপজেলার নাসির আহমেদের ছেলে মোহাম্মদ রাকিব (১৯)। এ ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ শাহজাহান (২৭) একই উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, দরিয়ানগরে অবস্থিত ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতায়তের জন্য তৈরী রাস্তার পাহাড়ের পানি চলাচলের ছড়ায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০/১৫ জন শ্রমিক কাজ করছিলেন। পাহাড়ী ছড়ার নিচে অবস্থান নিয়ে নির্মাণাধীন কালভার্টটির দুইপাশের মাটির কাটার কাজ করছিলেন শ্রমিকরা।

এক পর্যায়ে কালভার্টের এক পাশের মাটির দুই/তিনটি বড় খন্ড ধ্বসে শ্রমিকদের গায়ের উপর পড়ে। এতে ৩ জন শ্রমিক মাটিচাপা পড়েন। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে পরিদর্শন করেন এবং আরও কেউ মাটিচাপা রয়েছে কিনা তার খোঁজ নেয়া হয় বলে জানান তিনি।
এদিকে কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কোন ধরণের সুরক্ষার ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইউনুস।
তিনি বলেন, ঘটনাস্থলে নিয়োজিত শ্রমিকদের জন্য সুরক্ষামূলক কোন ধরণের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়া নির্মাণকাজ চালানোর ব্যাপারে ইউনিয়ন পরিষদকেও অবহিত করা হয়নি।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।  আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Tags: কক্সবাজারদুই শ্রমিকের মৃত্যুমাটিচাপা
Previous Post

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

Next Post

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

Next Post
বাংলাদেশের বিভিন্ন সংবাদ বিশ্লেষক ও সাংবাদিকদের অনলাইন সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বীরের দৃশ্য, পর্দার নায়কের পেছনে বাস্তব যুবক, গা থেকে রক্ত ঝরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দার নায়কের পেছনে বাস্তবের এক বিস্ময়কর যুবক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT