চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দুই ধরনের পেনশন ব্যবস্থা শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করবে’

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
5:38 অপরাহ্ন 18, মে 2024
in কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের সামনে সড়ক ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের অন্তর্ভুক্ত করে প্রচারিত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

শনিবার (১৮ মে) সকালে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেনের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

এতে বলা হয়, গত ১৩ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপন শাপলা ফোরামের দৃষ্টিগোচর হয়। বৈষম্যমূলক এ প্রজ্ঞাপনে ইসলামী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ হতাশ ও সংক্ষুব্ধ। প্রচলিত পেনশন ব্যবস্থা স্থগিত করে সর্বজনীন নাম দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশেষ বৈষম্যমূলক পেনশন চালু করার তীব্র বিরোধিতা করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

এতে আরও বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চা ও জ্ঞান-সৃজন কেন্দ্র। সর্বজনীন পেনশন সংক্রান্ত একপেশে নীতি প্রবর্তনে বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে নতুন নতুন জ্ঞান সৃষ্টির পরিবেশ বাধাগ্রস্ত করবে এবং মেধাবীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দিতে নিরুৎসাহিত করবে। ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট শিক্ষকসমাজ একদিকে যেমন আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে তেমনি এ পেশা থেকে মেধাবীরা মুখ ফিরিয়ে নেবে। এজন্য শাপলা ফোরাম এ ধরনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের জোর দাবি জানাচ্ছে।

শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রচলিত পেনশন ব্যবস্থা নিয়ে কখনো অসন্তোষ প্রকাশ করেনি। দুই ধরনের পেনশন ব্যবস্থা যদি চালু থাকে তাহলে শিক্ষকদের মধ্যে বড় ধরনের বৈষম্য তৈরি হবে। একই প্রতিষ্ঠানে চাকরি করে এক শিক্ষক পাবেন একধরনের পেনশন আরেক শিক্ষক পাবেন আরেক ধরনের পেনশন।  এটি প্রতিষ্ঠানে চাকরিরত শিক্ষকদের মধ্যে অন্তকলহ ও অন্তঃর্দ্বন্ধ সৃষ্টি করবে। এতে মেধাবী যারা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী তারা নিরুৎসাহিত হয়ে শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে।

Tags: কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়সর্বজনীন পেনশন
Previous Post

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে প্রাণিসম্পদ মন্ত্রীর তাগিদ

Next Post

সৌদিতে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

Next Post
সৌদিতে ফ্যাশন শো এর মডেলরা রঙিন পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

বাংলাদেশি প্রতিনিধি বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT