চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:49 অপরাহ্ন 24, আগস্ট 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বিধ্বস্ত বাস ও প্রাইভেটকারের ছবি, দুর্ঘটনা স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচজন।

রোববার ২৪ আগস্ট সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। হতাহতরা সবাই দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের যাত্রী।

স্থানীয়দের বরাতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রাম মুখী মার্শা পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং ৫ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত এক শিশুকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক আহত অন্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

নিহতদের লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি।

Tags: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
Previous Post

হিন্দি-তামিল টেক্কা দিয়ে ওটিটিতে ‘আমার বস’ এর রেকর্ড

Next Post

একাত্তর ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর দাবি

Next Post
বাংলাদেশ ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক, শান্তির বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তর ইস্যু সমাধান হয়েছে বলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর দাবি

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা করছে দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে আশঙ্কা ইউনিসেফ’এর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT