চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সচিবকে প্রত্যাহার, দুইজনের পদায়ন পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 29, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের জায়গায় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া এক সচিবের প্রত্যাহারের আদেশ স্থগিত ও আরেকজনকে অন্যত্র বদলি করা হয়েছে।

আজ রোববার ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা কানিজ মওলাকে। এর আগে ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। আর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের বর্তমান সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম। তিনি এত দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। এখন তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। অন্যদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের পরিবর্তে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। ২৫ মার্চ তাঁকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছিল। এখন সেটি পরিবর্তন করা হলো।

Tags: জনপ্রশাসন মন্ত্রণালয়মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সচিবসংস্কৃতি মন্ত্রণালয়
Previous Post

চার দল নিয়ে গড়াচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ, সূচি প্রকাশ

Next Post

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

Next Post
আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ক্রিস্তেল ফন্টেইন আজ পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

আইজিপির সঙ্গে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশের সাক্ষাৎ

জ্বালানি বাঁচাতে সকালেই অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT