চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলকে বানান ভুল রেখেই চবিতে দুটি আবাসিক হল উদ্বোধন

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
8:44 পূর্বাহ্ন 28, অক্টোবর 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
চবিতে দুটি আবাসিক হলের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফলকে ভুল বানান রেখেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চবি উপাচার্য কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে হল দুটির আবাসন কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

এসময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

জানা যায়, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের উদ্বোধন ফলকে নামের বানানে ভুল থাকলেও সেই ফলকটি দিয়েই উদ্বোধন করা হয়েছে। ফলকটিতে লেখা হয় ‘অতীশ দীপঙ্কর শ্রীঞ্জান হলে ছাত্রদের আবাসনের শুভ উদ্বোধন।’  ‘শ্রীজ্ঞান’-এর জায়গায় লেখা হয়েছে ‘শ্রীঞ্জান।’

এ বিষয়ে চবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর ফজল জানান, এটি হলের চূড়ান্ত (পাথরের) ফলক নয়।

তিনি জানান, আগেরদিন বিকেল ৫টার দিকে নিশ্চিত করা হয় মন্ত্রী আজ হল দুটি উদ্বোধন করবেন। তাই অল্প সময়ে সাময়িক একটা ফলক তৈরি করা হয়েছে। এটা দেখতে পাথরের মতো মনে হলেও পাথরের না।

হল দুটির আবাসন কার্যক্রম উদ্বোধন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. সজীব কুমার ঘোষ বলেন, উদ্বোধন ২৮ তারিখ হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রী দিল্লি যাবেন বলে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। উপাচার্যের অনুরোধে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী মহোদয় আমাদের নিশ্চিত করেছেন অনলাইনেই তিনি দুটি হলের উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, পাথরে খোদাই করে ফলক বানাতে অন্তত ২৪ ঘন্টা সময় লাগে। এত কম সময়ে পাথরে খোদাই করে ফলক তৈরি করা সম্ভব নয় বলে জানান প্রধান প্রকৌশলী। তাই প্রকৌশলীকে আমরা বলি, ফলক দুটির ডিজাইন প্রিন্ট করে প্রতীকী একটি ফলক তৈরি করতে। সময় কম থাকায় ভুল সংশোধন না করেই উদ্বোধন করতে হচ্ছে। এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে এ হলগুলো নির্মাণের বিষয়ে বলেছিলেন। দুটি হল আশা করি কিছুটা হলেও শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘব করবে। যারা এ হলগুলোতে থেকে লেখাপড়া করবেন, তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে নিজের ভবিষ্যত উজ্জ্বল করবেন।’

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, লোকবলের অভাবে গত চার বছরে হল দুটিতে ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা যায়নি। ইউজিসি বলছে, খণ্ডকালীন কর্মচারীদের দিয়ে কাজ চালাতে। যাই হোক আমাদের প্রকৌশলীরা এক মাসের মধ্যেই দুটি হল আবাসনের উপযোগী করে তুলেছেন। আমরা চাইলেই পারি, কিন্তু আমরা অলস। তাই সবকিছুতে দেরি হয় আমাদের।’

তিনি বলেন, আমি চেষ্টা করেছি দ্রুত হলগুলোর কার্যক্রম শুরু করতে। তারই অংশ হিসেবে শত ব্যস্ততার মধ্যেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দিল্লি থেকেই হলগুলোর উদ্বোধন করেছেন।

এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু হল উদ্বোধন করা হয়। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৬ সালের ২১ জানুয়ারি। দীর্ঘ নির্মাণকাজ শেষে আজ এই হলগুলোর উদ্বোধন করা হয়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

ডাচদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Next Post

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

Next Post
বৃষ্টির কারণে ঢাকা স্টেডিয়ামে খেলার মাঠ ঢেকে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, যাত্রীরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, বাড়তি ভাড়া আদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT