চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুই গবেষক ও এক প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ক্ষেত্রে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ পদক পাচ্ছেন দুজন গবেষক ও একটি প্রতিষ্ঠান।

এরা হলেন, ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক মনসুর মুসা (আবুল মনসুর মুহম্মদ আবু মুসা), রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলী অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার এবং বাংলাদেশ দূতাবাস,প্যারিস।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস উপস্থিত থেকে মনোনীতদের এ পদক দেবেন। এ সময় এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা দেবেন।

ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশি ও বিদেশি ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ প্রদান করা হয়ে থাকে। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো থেকে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা পদক
Previous Post

কুড়িগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেত্রী গ্রেপ্তার

Next Post

বইমেলায় ‘গোপন পণ্য’ বলে বন্ধ করা হলো স্যানিটারি ন্যাপকিনের স্টল

Next Post
বইমেলায় গোপন পণ্য বলে বন্ধ করা হলো স্যানিটারি ন্যাপকিনের স্টল. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ‘গোপন পণ্য’ বলে বন্ধ করা হলো স্যানিটারি ন্যাপকিনের স্টল

ব্রাজিল ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা পারেনি, দুর্দান্ত ব্রাজিলই লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT