চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার জুলাই অভ্যুত্থান নিয়ে দুই নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 26, জুন 2025
in বিনোদন
A A
অভিনেতারা নাটকের জন্য প্র্যাকটিস করছেন, অভ্যুত্থান বিষয়ক নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (২৭ জুন) উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটক ‘আর কত দিন?’ এবং ‘অগ্নি শ্রাবণ’ নাটক দুটির।

এদিন সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটক ‘আর কত দিন?’। কথাসাহিত্যিক জহির রায়হান-এর বিখ্যাত উপন্যাস ‘আর কত দিন’ অবলম্বনে ‘অন্তর্যাত্রা’র নতুন প্রযোজনা ‘আর কত দিন’ নাটকটি নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক।

বাঙালি কালে কালে অত্যাচারী শোষকের বিরুদ্ধে লড়াই করেছে নিজেকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু ইতিহাস বলে সে লড়াই কখনও শেষ হয়নি। তাই বারবার মনে প্রশ্ন জাগে- আর কত দিন? প্রযোজনা নির্দেশক খন্দকার রাকিবুল হক জানান, ‘আর কত দিন’ এর মঞ্চ প্রয়োগে জাদু বাস্তবতার আভাস রয়েছে।

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন রাসেল ইসলাম এবং আলোক পরিকল্পনায় রয়েছেন অম্লান বিশ্বাস। পোশাক ও সংগীত পরিকল্পনা করেছেন যথাক্রমে শাহীনূর আক্তার প্রীতি ও অর্ণব মল্লিক। পোস্টার ও স্যুভেনির ডিজাইন করেছেন থিয়েটার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আজকের নাটক’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহজাদা সম্রাট চৌধুরী, সৌমিক বাগচী, সাজ্জাদুল ইসলাম শুভ, উম্মিতা চৌধুরী, ইশতিয়াক আহমেদ, ঐন্দ্রিলা মজুমদার অর্ণা, সপ্তর্ষী বিশ্বাস, প্রজ্ঞা প্রতীতি, মুনতাহানা ফিজা, মুস্তাফিজ তোফা, মুক্তাদিরুল ইসলাম সিফাত, শাফায়েত জামিল লিজান, দেবাদ্রিতা সরকার অহনা, মিথিলা তাসফিয়া, স্নেহা বান্টা, আতিকুজ্জামান শিবলু ও অথৈ সরকার আঁচল।

অন্যদিকে একই সময়ে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটক ‘অগ্নিশ্রাবণ’। ভৈরবী গীতরঙ্গ দলের নতুন নাট্য প্রযোজনা ‘অগ্নিশ্রাবণ’ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন ইলিয়াস নবী ফয়সাল।

‘অগ্নিশ্রাবণ’ সময় ও সংগ্রামের মঞ্চ নাটক। সময়ের গতিপথ থেমে থাকে না সে এগিয়ে চলে নিজের ছন্দে, রচনা করে ইতিহাসের একের পর এক নতুন অধ্যায়। সেই পরিবর্তনের ধারায় নির্মিত হয়েছে এই নাটকটি।

এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজিব, লাবন্য, নন্দিতা, পারমিতা, প্রীতম, নদী, লামিয়া, সিফাত, সোহা, অংকন, স্বপ্নীল, তোমো, প্রত্যাশারম্য, অর্থী, নোবেল, রিয়া ও পার্থ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, জুলাই নিয়ে শুক্রবারের দুটি নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: আর কত দিননাটকমঞ্চমঞ্চ নাটকলিড বিনোদন
Previous Post

নিশাঙ্কার সেঞ্চুরি, দ্বিতীয় দিনে ৪৩ রানের লিড শ্রীলঙ্কার

Next Post

ধামাকা শপিংয়ের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

Next Post
নতুন নির্মিত আধুনিক বহুতল ভবনের ছবি, গ্লাস ও কংক্রিটের স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধামাকা শপিংয়ের ৬২ কোটি টাকার সম্পত্তি জব্দ

ইরানের পতাকা ও আইএইএ লোগো সহ একটি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএইএ’র সহযোগিতা স্থগিতের প্রস্তাবে সম্মতি ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT