চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
9:10 অপরাহ্ন 11, আগস্ট 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাস ও অটোরিকশার সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুই নারী  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।
বৃহস্পতিবার ১১ আগস্ট সদর উপজেলার রাবনা বাইপাস ও কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন হোসেন নিশ্চিত করেছেন।
রাবনা এলাকায় নিহত ব্যক্তির নাম জনতা বেগম (৪৫)। তিনি মির্জাপুর নগরভাতগ্রামের মো. আবু মিয়ার স্ত্রী। এ ঘটনায় আবু মিয়াও আহত হয়েছে। এলেঙ্গা দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামে আরও এক নারী নিহত হয়েছেন। তিনি কালিহাতী উপজেলার দ্বীমুখা গ্রামের রবি শেখের স্ত্রী।
পুলিশ জানায়, বিকেলে সোয়া তিন টার দিকে মির্জাপুর থেকে আবু মিয়া তার স্ত্রী জনতা বেগমকে নিয়ে মোটরসাইকেল যোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি রাবনা এলাকায় পৌঁছলে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে জনতা বেগম নিহত ও আবু আহত হয়। অপর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে পথচারী রাবেয়া খাতুন নিহত হয়। আহত হয় আরো একজন।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
Tags: টাঙ্গাইলসড়ক দুর্ঘটনা
Previous Post

কক্সবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post

১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা

Next Post
শিশুদের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকর্মী ও শিশুদের উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা

Legal notice demanding justice for violation of fundamental rights in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

কূল কিনারা করতে না পেরে জজ মিয়া হাইকোর্টে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT