চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে, তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

এনডিটিভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:03 অপরাহ্ন 05, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
অধ্যাপক শুইচিন জিয়াং ছবি: ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ স্ক্রিনশট

অধ্যাপক শুইচিন জিয়াং ছবি: ইউটিউব চ্যানেল ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ স্ক্রিনশট

অধ্যাপক শুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দুই বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে যুক্তরাষ্ট্র।

চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াংয়ের ‘প্রেডিকটিভ হিস্ট্রি’ নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী ১৫ লাখের বেশি।

২০২৪ সালে জিয়াংয়ের এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে।

ওই বক্তব্যে এই অধ্যাপক তিনটি ভবিষ্যদ্বাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন; দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে।

জিয়াংয়ের প্রথম দুটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে ‘চীনের নস্ট্রাডামাস’ নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন ১৬ শতকের একজন ফরাসি জ্যোতিষী।

জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশাজীবনের বড় অংশজুড়ে চীনের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন।

এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন।

চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি ২০২৪ সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন, তবে ভূরাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে।

জিয়াং আরও বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে।

ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছিলেন। এথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল।

বক্তব্যে জিয়াং আরও বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যেকোনো দীর্ঘমেয়াদি দখলদারত্বকে বেশ কঠিন করে তুলবে।

কারণ, ইরানের পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ভবিষ্যদ্বাণীযুক্তরাষ্ট্র-ইরান
Previous Post

আবারও সড়কে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা চাঁদার পক্ষে বললেন মন্ত্রী

Next Post

টানা দ্বিতীয় ফাইনালে ভারত, বেথেলের সেঞ্চুরিতে লাভ হল না ইংল্যান্ডের

Next Post

টানা দ্বিতীয় ফাইনালে ভারত, বেথেলের সেঞ্চুরিতে লাভ হল না ইংল্যান্ডের

দুই শিক্ষক ও এক কর্মকর্তার পরিকল্পনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT