চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদ্যের অভাবে গাজায় দুই মাসের শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 26, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
গাজায় শিশুদের জন্য খাদ্য সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার বর্তমানে সবশেষ নিরাপদ অঞ্চল রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সরবরাহ বন্ধ থাকায় ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এমনকি জ্বলানি ফুরিয়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীদের মৃত্যু সংখ্যাও বাড়ছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজার সর্বত্র যুদ্ধ হওয়ায় সেখানে আশ্রয় নিয়েছিলো ঘরছাড়া প্রায় আড়াই লাখ ফিলিস্তিনি। সেখানেও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ‘জিম্মি মুক্তি’ চুক্তিতে পৌঁছালে শেষ আশ্রয়স্থলে হামলা কিছুটা বিলম্বিত হবে বলে জানিয়েছেন নেতানিয়াহু।

খাদ্যের অভাবে উত্তর গাজায় দুই মাসের এক শিশু মারা গেছে। জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) বলছে, গত ২৩ জানুয়ারি উত্তর গাজায় শেষবার খাদ্য সরবরাহ করতে সক্ষম হয়েছিল তারা। তাই দুর্ভিক্ষ এড়াতে আরও সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উত্তর গাজার অবস্থা বর্ণনা করা যায় না। হাসপাতালের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ডায়ালাইসিস ও নিবিড় পরিচর্যার রোগীরা মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। এছাড়াও জেনারেটর ও অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হয়ে গেছে।

তবে ইসরায়েল-হামাস ‘যুদ্ধবিরতি চুক্তি’ এখনও আলোচনার অধীনে রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন-ওআইসি।

এদিকে গাজায় হামলার ঘটনা ও জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ঘেরাও করার জন্য জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

Tags: ইসরায়েলখাদ্য সংকটগাজাযুদ্ধশিশু মৃত্যুহামাস
Previous Post

ক্ষমাপ্রার্থনা ও সমৃদ্ধি কামনায় পবিত্র শবে বরাত পালিত

Next Post

আবহাওয়ার পূর্বাভাসে আবারও কিছুটা শীতের আভাস

Next Post
আকাশে সূর্য ও মেঘের মাঝে দিক নির্দেশক উইন্ডমিল. Channel i News - চ্যানেল আই নিউজ

আবহাওয়ার পূর্বাভাসে আবারও কিছুটা শীতের আভাস

বাণিজ্য প্রতিমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে যোগ দিবেন বাণিজ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT