চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক হেনস্তায় ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A
ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, শিক্ষার্থীদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসিক হলের সিট ইস্যুতে ঢাকা কলেজ অধ্যাপক ও ছাত্রাবাস তত্ত্বাবধায়ককে আটকে রেখে হেনস্তার ঘটনায় ঢাকা কলেজের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বহিষ্কৃতরা হলেন- কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান কর হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্প্রতি হলের সিট বরাদ্দে সুষ্ঠুভাবে নীতিমালা প্রতিপালন, মেধা ও আর্থিক অসচ্ছলতাকে প্রাধান্য দিয়ে স্ব স্ব বিভাগের ভিত্তিতে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে কলেজের আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের সিট বরাদ্দের প্রক্রিয়া চালু করেছে কলেজ প্রশাসন।

এরই মধ্যে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আবাসিক হলের পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী সিট না পাওয়ায় সাউথ হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠে। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার মুখে পড়ে সংগঠনটি।

Tags: ছাত্রদলঢাকা কলেজবহিষ্কারশিক্ষক হেনস্তা
Previous Post

উয়েফা স্বীকার করল স্পেনের বিপক্ষে পেনাল্টি জার্মানির প্রাপ্য ছিল

Next Post

ক্যান্সার আক্রান্ত শিশু তমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

Next Post
চ্যানেল আই অনলাইন ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যান্সার আক্রান্ত শিশু তমার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

সালমান ও আনিসুলের ছবি, দুইজন পুরুষের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৪ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT