চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই আইনজীবী চার সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননাকর বক্তব্যের অভিযোগে সর্বোচ্চ আদালতের তলবে হাজির হওয়া দুই আইনজীবী আগামী চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোন মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবী হলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদল।

প্রধান বিচারপতি বরাবর দেয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে ব্যাখ্যা দিতে এই দুই আইনজীবী চার সপ্তাহ সময় চাইলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ সময় মঞ্জুর করে এই আদেশ দেন।

আদেশের আগে সর্বোচ্চ আদালত ওই চিঠিটি আইনজীবী শাহ আহমেদ বাদলকে পড়তে বললে তিনি চিঠিটি পড়ে শোনান। এরপর আদালত কক্ষে বড় স্ক্রিনে অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদের দেয়া এক বক্তব্যের ভিডিও দেখানো হয়। যেখানে সুপ্রিম কোর্ট নিয়ে এই আইনজীবীর দেয়া বক্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবী একটি চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর পাঠান। ওই চিঠিটি পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ১১ জানুয়ারি তলব করেন।

Tags: আইনজীবীআপিল বিভাগসুপ্রিম কোর্ট
Previous Post

পাপুয়া নিউ গিনিতে দাঙ্গায় নিহত ১৫

Next Post

কারাবাও কাপের ফাইনালে এক পা লিভারপুলের

Next Post
লিভারপুলের ফুটবল খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাবাও কাপের ফাইনালে এক পা লিভারপুলের

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT