চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিশ ধরায় ২২ দিন নিষেধাজ্ঞা শেষে নদীতে যেতে প্রস্তুত লাখো জেলে

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
4:25 অপরাহ্ন 25, অক্টোবর 2025
in - সেমি লিড, জনপদ, ভোলা
A A
নদীতে জেলেরা মাছ ধরা নৌকা ও জাল নিয়ে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইলিশ মাছ ধরায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন ভোলার দুই লাখ জেলে। এতে জেলে পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ।

শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকেই মাছ ধরতে আবারও নদীতে নামবেন জেলেরা।

দীর্ঘ বিরতির পর নদীতে নামার প্রস্তুতিতে ব্যস্ত সবাই। তারা কেউ জাল বুনছেন, কেউ ট্রলার মেরামত করছেন। ঘাটে এখন কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। জেলে, পাইকার আর আড়ৎদারদের হাঁকডাকে জেলে পল্লী মুখর হয়ে আছে। বন্ধ থাকা বরফকলগুলোও একে একে খুলে যাচ্ছে।

সবার একটাই আশা, এবারের মৌসুমে যদি নদী উদার হয়, তবে গত ক’দিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।

অন্যদিকে আড়ৎদাররা বলছেন, পর্যাপ্ত ইলিশ উঠলে বাজার ফের চাঙা হবে। তাতে জেলে থেকে শুরু করে পাইকার সবাই ঘুরে দাঁড়াতে পারবেন।

মৎস্য বিভাগ জানিয়েছে, ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এবার উৎপাদন আরও বাড়বে বলে দাবি করছে মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞা শেষে হওয়ার সঙ্গে সঙ্গেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে শুরু হবে ইলিশ ধরার নতুন যাত্রা। এবার প্রচুর ইলিশ ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা।

আর দেশের মানুষ আশা করছেন, সুলভ মূল্যে ঘরে ফিরবে রূপালি ইলিশ।

Tags: ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
Previous Post

পর্যটকদের খুলে দেওয়া হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

Next Post

নারী সেজে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন!

Next Post
ওসামা বিন লাদেনের ছবি, পরিচিতি ও পরিচ্ছদে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সেজে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন!

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে প্রীতি ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা, প্রতিপক্ষ যে দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT