চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 পূর্বাহ্ন 22, এপ্রিল 2024
in - সেমি লিড, অপরাধ
A A
দুই সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পরীবাগে পূর্বাচল ট্রেডার্স তেল পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হয়েছেন দেশ রূপান্তর পত্রিকার দুই সাংবাদিক।

হামলার শিকার নাসিমুল আহমেদ শুভ ও নিহার সরকার অংকুর দেশ রূপান্তর মাল্টিমিডিয়া সাংবাদিক। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রাথমিক তদন্তে হামলার সত্যতা পেয়েছে পুলিশ। পাম্পে কর্মরত কর্মচারীরাও পুলিশের কাছে হামলার বিষয়টি স্বীকার করেছেন।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হামলার এ ঘটনা ঘটে। হামলার শিকার নাসিমুল আহমেদ শুভ অনলাইন জার্নালিস্ট হিসেবে দীর্ঘদিন চ্যানেল আইতে কর্মরত ছিলেন।

অভিযোগ রয়েছে, হামলায় নেতৃত্ব দেন ওয়াহিদুজ্জামান খোকন নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ওই পাম্পের মালিক বলে দাবি করেন। এ সময় তার সঙ্গে ৯-১০ জন হামলায় অংশ নেন।

আহত নাসিমুল আহমেদ শুভ বলেন, ‘পেশাগত জায়গা থেকে অনিয়মের ভিডিও ধারণ করছিলাম। সে সময় রিপোর্টার প্রশ্ন করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোনটি কেড়ে নেয়। আমি বাধা দিলে আমার ওপর হামলা চালায় তারা।’

শুভ জানিয়েছেন, হামলায় তিনি মাথায় এবং গলায় আঘাত পেয়েছেন। তার মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও ডিলিট করে হামলাকারীরা মোবাইল ফোনটি ভেঙে ফেলেছে। হামলাকারীরা পরবর্তীতে দেখে নেওয়ারও হুমকি দেয়।

হামলার শিকার আরেক সাংবাদিক নিহার সরকার অংকুর বলেন, ‘ডিজিটাল মেশিন ব্যবহার না করে এনালগ পদ্ধতিতে তেল বিক্রি করছিলেন তারা। এতে তেলের পরিমাপে কারচুপি হচ্ছিল। ভোক্তাদের ঠকাচ্ছিলেন পাম্পের মালিকপক্ষ। এসব অনিয়ম নিয়ে প্রশ্ন করার সময় সহকর্মী শুভ সেটি ভিডিও করছিলেন। তারা শুভর মোবাইল ভেঙে ফেলে তার ওপর হামলা চালায়। ঘটনার সময় পুলিশকে ফোন দিতে গেলে তারা আমাকে আঘাত করে।’

এদিকে এ ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ করা হলে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। প্রাথমিক তদন্তে হামলার সত্যতা পেয়েছে তদন্ত কর্মকর্তা।

তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তা মাইনুল ইসলাম খান পুলক বলেন, ‘আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার প্রাথমিক সত্যতা পেয়েছি। আগামীকালের মধ্যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া হামলা করার বিষয়টি স্বীকারও করেছে পাম্পে কাজ করা ব্যক্তিরা।’

Tags: হামলার শিকার
Previous Post

টানা চতুর্থ হার দেখল পাঞ্জাব

Next Post

ঢাকায় আসছেন কাতারের আমির

Next Post
কাতারের আমিরের ছবি, বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আসছেন কাতারের আমির

জনপ্রিয় অভিনেতা রুমি, বাংলাদেশি অভিনেতা, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা রুমি আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT