চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই কয়েদির মৃত্যু

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
3:17 অপরাহ্ন 17, অক্টোবর 2023
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
কাশিমপুর কারাগার, বাংলাদেশে একটি কারাগার প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আকরাম হোসেন ও নজরুল ইসলাম ফরাজী নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে।

দু’জনই কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সোমবার (১৭ অক্টোবর) রাতে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম ফরাজী (কয়েদি নং- ৭৪৮২/এ) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে। আকরাম হোসেন (কয়েদি নং-৩৮১৮/এ) ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২) প্রায় ২০ বছর বন্দী ছিলেন। রোববার মধ্যরাতে তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। ওই রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত এবং কারাবিধি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tags: কয়েদির মৃত্যুকাশিমপুর কেন্দ্রীয় কারাগার
Previous Post

বড় দুর্ঘটনা থেকে বেঁচেছে বিশ্বকাপ

Next Post

হাসপাতালে শুভ, বিকেলে ‘মাইনর অপারেশন’

Next Post
হাসপাতালে শুভ, বিকেলে ‘মাইনর অপারেশন’ সম্পন্ন, সুস্থতার জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে শুভ, বিকেলে ‘মাইনর অপারেশন’

বাংলাদেশ ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন পাকিস্তানের সাথে খেলে অভ্যস্ত ছিলাম না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT