চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসস্ট্যান্ডে পরিবহন মালিকদের দুই গ্রুপের সংঘর্ষ

এস কে রাসেল by এস কে রাসেল
4:09 অপরাহ্ন 23, এপ্রিল 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বাসস্ট্যান্ডে পরিবহন মালিকদের দুই গ্রুপের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে পরিবহন মালিকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। একপক্ষের জোরপূর্বক বাস চালানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিবহন মালিকদের একটি গ্রুপ অনন্যা সুপার পরিবহন লিমিটেড নামে নতুন একটি বাস সার্ভিস চালু করতে বাস স্ট্যান্ডে যায়। অপর একটি গ্রুপ তাদেরকে বাধা দেয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হন। ঘটনার সময় একটি বাস ভাঙচুর করা হয়।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হেলাল উদ্দিন মানিক জানান, অনন্যা সুপার পরিবহনের মোট মালিক ৬৯ জন। অথচ শাহজাহান লস্করের নেতৃত্বে ৮ জন মালিক গোপনে এই সার্ভিসটির নাম পরিবর্তন করে জয়েন্ট স্টক কোম্পানী থেকে অনন্যা সুপার পরিবহন লিমিটেড নামকরণ করেন। তারা নতুন এই সার্ভিসটি বাস স্ট্যান্ড থেকে জোরপূর্বক চালু করতে গেলে মালিক ও শ্রমিকরা বাধা দেন।

নতুন এই সার্ভিসের বিরুদ্ধে বেশিরভাগ মালিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

হেলাল উদ্দিন মানিক আরও জানান, বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ, মালিক সমিতি ও ঢাকা মালিক সমিতি এই তিন সেক্টর মিলে পরিবহন সেক্টর নিয়ন্ত্রিত হয়। এখানে যে কেউ ইচ্ছা করলেই জোরপূর্বক কিছু করার সুযোগ নেই।

তবে মালিকদের অপর একটি গ্রুপের নেতা শাহজাহান লস্কর জানান, একটি গ্রুপ জোরপূর্বক কাউন্টার দখল করে বাস চালাচ্ছে। সমঝোতার ভিত্তিতেই নতুন বাস সার্ভিসটি আজ রবিবার থেকে বাসস্ট্যান্ডের বাইরে থেকে চলাচলের কথা ছিল। কিন্তু তারা বাধা দিয়ে বন্ধ করে দেয় এবং তিনজনকে পিটিয়ে আহত করেছে। এসময় একটি বাস ভাঙচুর করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিছুদিন পর পরই বাসস্ট্যান্ডে দুইপক্ষের কলহ কোন্দল হচ্ছে।

 

 

Tags: কিশোরগঞ্জদুই গ্রুপের সংঘর্ষপরিবহন মালিক
Previous Post

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

Next Post

কবিতার আলোয় আমার দেখা নয়াচীন

Next Post
বাংলাদেশের কবি ও লেখক শৈলেন্দ্র মহাজন, কবিতার আলোয় আমার দেখা নয়াচীন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবিতার আলোয় আমার দেখা নয়াচীন

নৌকায় মরদেহের সন্ধান, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্ত হয়নি ভেসে আসা ১০ মরদেহের পরিচয়, ডিএনএ সংরক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT