চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনসিপি থেকে সরে দাঁড়ালেন দুই প্রাক্তন সেনা কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
NCP লোগো, জাতীয় নাগরিক পার্টির প্রতীক ও নাম দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানান।

পদত্যাগের বিষয়টি  নিশ্চিত করেছেন আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের একাংশ) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ উল্লেখ করেন, তিনি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছেন। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে চান না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সংশোধনীমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন মামলার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে।

রাজনীতি ও আসন্ন নির্বাচনের প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে গাজীপুর-৩ আসনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম তাকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। আসন্ন নির্বাচনে তার ভূমিকা নিয়ে যথাসময়ে সিদ্ধান্ত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের বলেন, “গণমাধ্যম মারফত তাদের পদত্যাগের ঘোষণা জেনেছি। আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, যা তদন্ত ও পর্যালোচনার পর্যায়ে ছিল। আমরা সব সময় নিরপেক্ষভাবে সহযোগিতা করব বলে জানিয়েছি। এই অবস্থায় দলের সঙ্গে আলোচনা না করেই হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে। এটি পরায়ণপর মনোভাবের বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হয়েছে।”

Tags: এনসিপি
Previous Post

ডাকসুতে বিজয়ীদেরকে হাসপাতাল থেকে শুভেচ্ছা জানালেন সাবেক ভিপি নুর

Next Post

বাংলাদেশে সয়াবিন বাজারে চাপ, ব্রয়লার উৎপাদন খরচে প্রভাব

Next Post
ব্রয়লার মুরগির ছবি, খাদ্য খাচ্ছে, বাংলাদেশে সয়াবিন বাজারের চাপের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সয়াবিন বাজারে চাপ, ব্রয়লার উৎপাদন খরচে প্রভাব

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে মানসম্পন্ন দল বলছেন হংকং কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT