চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারভেজ হত্যাকাণ্ডে ২ নারী শিক্ষার্থী গ্রেফতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
একজন যুবক, সম্ভবত পারভেজ, ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, আজ বিকেলে পূর্ব জুরাইনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই ইউনিভার্সিটি অব স্কলার্সেরর শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিলেন। বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে ওই দুই নারী শিক্ষার্থী জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হোল্ডিং নাম্বার ১৮০৪ ভবনের ২য় তলায় দুদিন আগে বাসা ভাড়া নেন। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি।

উল্লেখ্য, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়।

এরপর বুধবার (২৩ এপ্রিল) পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে যৌথ অভিযানের মাধ্যমে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইদিন চট্টগ্রামের হালিশহর থেকে মামলার আরেক আসামি মো. মাহাথির হাসানকে (২০) চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ। সবশেষ পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন দুই নারী শিক্ষার্থীকে আটক করা হলো।

Tags: পারভেজ
Previous Post

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল ‘অ্যারাইভাল কার্ড’

Next Post

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা ট্রফি হাতে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

শহীদ সমাবেশে অংশগ্রহণকারী যুবকরা বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT